1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

শিল্পকলায় নাটক বন্ধের প্রতিবাদী সমাবেশে হামলা

  • শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১৮১ গননা করুন

একতা ডেস্কঃ রাজধানী ঢাকায় জাতীয় নাট্যশালার সামনে গ্রুপ থিয়েটার ফেডারেশনের এক প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। ৮ নভেম্বর, শুক্রবার বিকেল ৪টার পর সমাবেশে নাট্যকার, নির্দেশক, সংগঠক মামুনুর রশীদের বক্তব্যের সময় কিছু লোক ডিম ছুড়ে মারেন বলে নাট্যকর্মীরা জানান। এ সময়ে নাট্যকর্মীরা ধাওয়া দিলে আক্রমণকারীরা পালিয়ে যান।

সম্প্রতি ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী বন্ধের প্রতিবাদে শুক্রবার ওই সমাবেশ আয়োজন করে গ্রুপ থিয়েটার ফেডারেশন। সমাবেশের শেষের দিকে মামুনুর রশীদের বক্তব্যের সময় আক্রমণের ঘটনা ঘটে। এ ঘটনায় মঞ্চ থেকে মামুনুর রশীদ বলেন, ‘যারা এই ন্যক্কারজনক কাজটি করলেন, তারা কেন পালিয়ে গেলেন? আপনারা আসুন। আমরা নাটক করব।’ নিরাপত্তাবাহিনীর সদস্যের সামনেই ওই ঘটনা ঘটে জানিয়ে মামুনুর রশীদ বলেন, ‘তাহলে তারা কী নিরাপত্তা দিয়েছে আমাদের। এই ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।’

নাট্যকার মাসুম রেজা বলেছেন, ‘কয়েকজন দুর্বৃত্ত পেছন থেকে এসে হামলা করে পালিয়ে গেছেন। আমরা নাট্যকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। যারা এটি করেছে, তাদের গ্রেপ্তার করতে হবে। এদের ভয়ে নাটক বন্ধ হবে না। আমরা প্রতিদিন নাটক করব। এখানে পুলিশ ছিলেন, তারা কাউকে কেন আটক করতে পারলেন না? যারা এসেছিল, তারা কয়েকজন। তাদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে।’ গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য অনন্ত হীরা বলেন, ‘আমর সারাদেশে প্রতিবাদ কর্মসূচি করব। আমাদের সমাবেশ শেষভাগে এসে কয়েকজন দুর্বৃত্ত এই কাজটি করেছে। তারা পালিয়ে গেছে।’

ঘটনার পর ওই সমাবেশ মঞ্চ থেকেই প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেন গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ। তিনি বলেন, ‘আমরা সাত দিন সব সাংস্কৃতিক আয়োজনে কালো ব্যাজ ধারণ করব এবং আগামী ১৫ নভেম্বর সারাদেশের নাট্যকর্মীরা এই ঘটনার প্রতিবাদ কর্মসূচি পালন করব।’

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews