1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মহালছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ সমাপনী ও পুরস্কার বিতরণী

  • বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ৩২৭ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বুধবার (২৯ এপ্রিল ২০২৬) সকাল ১১ টায় জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মহালছড়ি উপজেলা স্বাস্থ্য বিভাগের বাস্তবায়নে এ আযোজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানটি মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ধনিষ্ঠা চাকমা । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারীআবাসিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া আক্তার, মহালছড়ি উপজেলা প্রেস ক্লাব এর সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্যানেটারি ইন্সপেক্টর মোঃ মনজুরুল ইসলাম । এ ছাড়া আরো উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক সহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র- ছাত্রী।

সমাপনী অনুষ্ঠানে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৬ এর বিভিন্ন কর্মসূচির ওপর আলোকপাত করা হয়। বক্তারা সুষম খাদ্য গ্রহণ, শিশু ও মাতৃ পুষ্টি নিশ্চিতকরণ, অপুষ্টি প্রতিরোধ এবং সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, একটি সুস্থ ও কর্মক্ষম জাতি গঠনে পুষ্টির বিকল্প নেই।

সপ্তাহব্যাপী (২৩-২৯ এপ্রিল) আযোজিত বিভিন্ন প্রতিযোগিতা যেমন রচনা, চিত্রাঙ্কন এবং পুষ্টিবিষয়ক কুইজ-এ অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহালছড়ি শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয় ও মহালছড়ি সরকারি আবাসিক প্রাথমিক বিদ্যালয়ের ৬ জন করে মোট ১২ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে আযোজকরা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews