1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মহালছড়িতে বিনামূল্যে চিকিৎসা ও মেডিকেল ক্যাম্পইন অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ২৬৫ গননা করুন

ছানোয়ার হোসেন, মহালছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধিঃ বৃহস্পতিবার(৭ই মে ২০২৬) সকাল ৯টা হতে ৩টা পর্যন্ত খাগড়াছড়ি রিজিয়নের সার্বিক ব্যবস্থাপনায় মহালছড়ি জোনের তত্ত্বাবধানে শিশু মঞ্চ উচ্চ বিদ্যালয়, মহালছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী সুবিধা বঞ্চিত অসুস্থ জনসাধারনের উদ্দেশ্যে বিশেষ চক্ষু চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

লায়ন্স ক্লাব বিশেষজ্ঞ টীম ও রোটারি ক্লাবের সার্বিক সহায়তায় পরিচালিত এই ক্যাম্পেইনের আওতায় অভিজ্ঞ চক্ষু ডাক্তার কর্তৃক পরামর্শ প্রদান, পরীক্ষা/নিরীক্ষা পরিচালনা, বিনামূল্যে চশমা ও ঔষধ বিতরণ করা হয়। এই ক্যাম্পেইনে সর্বমোট ৫৬৮ জন চক্ষু সেবা ও ৪৫৭ জন অন্যান্য চিকিৎসা সেবা গ্রহণ করেন। ক্যাম্পেইনের আওতায় ৫০৪ জন মহিলা, ৪২৬ জন পুরুষ ও ৯৫ জন শিশু অংশগ্রহণ করে। সর্বমোট ১০০ জন রোগীকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং আরো ১২৭জনকে পরবর্তীতে ওষুধ ও চশমা বিতরণের জন্য নথিভুক্ত করা হয়। এছাড়াও বাছাইকৃত ১৭৪ জন রোগীদের ছানি অপসারণ সহ অন্যান্য চোখের সার্জারির জন্য জোনের ব্যবস্থাপনায় লায়ন্স হাসপাতাল, চট্টগ্রামে প্রেরণ এবং সেবা গ্রহনকৃত রোগীদের নিয়মিত ফলোআপ গ্রহণের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা থেকে গমনাগমনের অসুবিধার বিষয়টি বিবেচনা করে মহালছড়ি জোন গরিব ও অসুস্থ রোগীদের গমনা গমনের জন্য মহালছড়ি উপজেলা ও পার্শ্ববর্তী উপজেলার সর্বমোট ৪৩৮ জন রোগীকে বিভিন্ন রুটে একাধিক যানবাহনের মাধ্যমে যাতায়াত সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য যে, চক্ষু চিকিৎসা ব্যতীত অন্যান্য রোগের জন্য এই মেডিকেল ক্যাম্পেইনে, মহালছড়ি জোনের মেডিকেল অফিসার ছাড়াও মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন। সর্বস্তরের পাহাড়ি ও বাঙালি জনসাধারণের সক্রিয় অংশগ্রহনে

মহালছড়ি জোনের এই সম্প্রীতি বৃদ্ধির জনকল্যাণমূলক প্রচেষ্টা সফল হয়েছে বলে চিকিৎসা গ্রহণকারী রোগীরা মত প্রকাশ করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews