1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন
শিরোনাম :
জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ পুনরুদ্ধারের ছোঁয়ায় ফটকি নদী! ফিরছে দেশীয় মাছের সম্ভাবনা

চীনে লালগালিচা সংবর্ধনা পেলেন প্রধানমন্ত্রী

  • বুধবার, ২৪ জুন, ২০২৬
  • ১৭৮ গননা করুন

একতা ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের দেওয়া রাষ্ট্রীয় ভোজে অংশ নিয়েছেন। বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরাও রয়েছেন এই ভোজের টেবিলে।

২৩ জুন, মঙ্গলবার স্থানীয় সময় রাতে দালিয়ানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের(ডব্লিউইএফ) গ্রীষ্মকালীন দাভোস-এ যোগ দেওয়া বিভিন্ন দেশের নেতাদের সম্মানে এই নৈশভোজের আয়োজন করেন চীনের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী জুবাইদা রহমানও এই ভোজসভায় অংশ নেন। নৈশভোজে অংশ নেওয়া অন্য প্রধানমন্ত্রীরা হলেন- দক্ষিণ কোরিয়ার কিম মিন সিওক, মঙ্গোলিয়ার নিয়াম ওসোরিন উচরাল, গিনির আমাদু ওউরি বাহ, মন্টিনিগ্রোর মিলোজকো স্পাজিচ এবং কাজাখস্তানের ওলজাস বেকটেনভ।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন জানান, বিভিন্ন দেশের প্রধানমন্ত্রীদের সঙ্গে তার দেখা হয়েছে এবং একসঙ্গে ভোজে অংশ নেওয়ার মাধ্যমে উন্মুক্ত আলাপচারিতার পথ উন্মোচিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সফর শেষ করে সোমবার রাতে চীনের দালিয়ানে পৌঁছান। সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেওয়া হয়।

এর আগে সম্মেলনস্থলে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও আলোইস জভিংগি।

চীনের দালিয়ানে ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব অর্থনৈতিক ফোরামের(ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’। ‘ইনোভেশন এট স্কেল’ বা ‘বৃহৎ পরিসরে উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের সম্মেলনে বৈশ্বিক অর্থনীতি, কৃত্রিম বুদ্ধিমত্তা(এআই), জলবায়ু পরিবর্তন ও চীনের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে।

প্রধানমন্ত্রী আগামীকাল সকালে সম্মেলনের দ্বিতীয় দিনের অধিবেশনে অংশগ্রহণ করবেন। পরে দুপুরে বুলেট ট্রেনে বেইজিং যাবেন, যেখানে চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews