1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে ১০ আনসার সদস্য নিয়োগ

  • শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১২৯ গননা করুন

বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিরাপত্তা ব্যবস্থা আরও সুদৃঢ় ও সুশৃঙ্খল করতে ১০ জন আনসার সদস্য নিয়োগ দেওয়া হয়েছে। গতকাল তারা আনুষ্ঠানিকভাবে কর্মস্থলে যোগদান করেন।

যোগদানের পর নবনিযুক্ত আনসার সদস্যরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা হাসপাতালের নিরাপত্তা নিশ্চিতকরণে দায়িত্ব পালনের বিষয়ে মতবিনিময় করেন এবং স্মারক হিসেবে একটি ফটোসেশনে অংশ নেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী, রোগী ও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নতুন আনসার সদস্যদের দায়িত্ব পালনের মাধ্যমে হাসপাতালের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হবে এবং সেবার পরিবেশ আরও সুশৃঙ্খল হবে বলে আশা করা হচ্ছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম ইফতেখার আজাদ বলেন, সরকারের এ উদ্যোগ একটি যুগোপযোগী উদ্যোগ, দেশের সকল হাসপাতালে এ পদ্ধতি চালু হলে ভালো হবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews