1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

অভ্যুত্থানের পর ঢাকার রাজপথে প্রথম নামছে হাসিনার দল

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ৪২০ গননা করুন

একতা ডেস্কঃ দেশে শেখ হাসিনার সরকারের পতনের পর থেকে রবিবার প্রথম কোনও রাজনৈতিক কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামী লীগ। মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ঢাকায় শহীদ নূর হোসেন চত্বর থেকে প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। মিছিল শুরুর কথা বেলা তিনটায়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের দাবি, এই কর্মসূচির জন্য কোনও অনুমতি নেওয়া হয়নি। শনিবার থেকেই শুরু হয়েছে পুলিশেশ ধরপাকড়। ঢাকা থেকে আওয়ামী লিগের ১০ জন সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ প্ল্যাকার্ডও পাওয়া গিয়েছে তাঁদের কাছে। সংবাদ মাধ্যম ‘বিডি নিউজ় ২৪’-এর প্রতিবেদন অনুসারে, পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে ঢাকা-সহ সে দেশের বিভিন্ন প্রান্তে ‘বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-র ১৯১টি প্ল্যাটুন মোতায়েন করা হয়েছে।

লিগের বিক্ষোভ মিছিলের পাল্টা কর্মসূচি রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনেরও। বাংলাদেশে দুই রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে রবিবার উত্তেজনার আবহ তৈরি হয়েছে ঢাকায়। এক দিকে আওয়ামী লিগের কর্মসূচি। অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি। দুটি মঞ্চের মধ্যে দূরত্ব মাত্র ১০০ মিটার। আন্দোলনকারীদের ফ্যাসিবাদ প্রতিরোধ মঞ্চের আয়োজনে গণজমায়েত কর্মসূচি ডাকা হয়েছে। সেটি শুরু হয়েছে দুপুর ১২টার নাগাদ। শহিদ নূর হোসেন চত্বর থেকে ১০০ মিটার দূরেই এই গণজমায়েত মঞ্চ। ইতিমধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারিজস আলমেরা উপস্থিত হয়েছেন সেখানে। হাসিনা বিরোধী স্লোগান উঠছে গণজমায়েতের মঞ্চ থেকে।

আওয়ামী লিগের ডাকা বিক্ষোভ কর্মসূচি ঠেকাতে তৎপর অন্তর্বর্তী সরকারও। ইউনূসের সরকারের উপদেষ্টমণ্ডলীর অন্যতম উপদেষ্টা সজীব ভূঁইয়া ইতিমধ্যে সরকারের অবস্থানও স্পষ্ট করেছেন। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, “গণহত্যাকারী কেউ কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।” ঢাকার বিভিন্ন এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে অবৈধ মিছিল ও জমায়েতের চেষ্টার অভিযোগে ১০ জনকে পাকড়াও করেছে পুলিশ। তাঁদের থেকে পাওয়া গিয়েছে আমেরিকার হবু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি-সহ প্লাকার্ডও। তাহলে কি ট্রাম্পের ছবি-সহ প্ল্যাকার্ড নিয়ে মিছিলে হাঁটার কোনও ভাবনা ছিল আওয়ামী লিগের সমর্থকদের? তা নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। ঢাকা পুলিশ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আমেরিকার সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক নষ্টের অপচেষ্টা চালানো হচ্ছিল। যদিও ধৃতের নাম-পরিচয় উল্লেখ করেনি পুলিশ।

তথ্যসূত্রঃ আনন্দবাজার

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews