1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আইন উপদেষ্টাকে হেনস্তাকারীদের বিচার দাবি

  • রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৩০ গননা করুন

একতা ডেস্কঃ সুইজারল্যান্ডের জেনেভা শহরে আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলকে হেনস্তার ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে হেনস্তাকারীদের যথোপযুক্ত বিচার দাবি করেছেন ডিবেট ফর ডেমোক্রেসি নেতৃবৃন্দ। সংস্থাটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ এক লিখিত বার্তায় বলেন, সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের রাষ্ট্রীয় সফরকালে যারা এই ধরণের ঘৃণিত কাজ করেছে তাদের অতি দ্রুত চিহ্নিত করতে হবে। একই সাথে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী বাংলাদেশ দূতাবাসকে আইনগত পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি।

তিনি বলেছেন, দুষ্কৃতিকারীরা অবশ্যই পতিত সরকারের রাজনৈতিক দলের অনুসারী। প্রবাসে বাংলাদেশ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে তারা এই অপকর্ম করেছে। দুস্কৃতিকারীদের এমন কার্যকলাপের দায় জেনেভাস্থ বাংলাদেশ মিশন এড়াতে পারে না। জুলাই-আগস্টের ছাত্র-জনতার বিপ্লবকালীন সময়ে ড. আসিফ নজরুলের সাহসী ও দূরদর্শী ভূমিকা জাতি সবসময় মনে রাখবে। জাতীয় মর্যাদা সমুন্নত রাখতে দেশে-বিদেশে যাতে আর কেউ এই ধরণের অপকর্মের পুনরাবৃত্তি করতে না পারে তার জন্য সংশ্লিষ্ট সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি।

তথ্যসূত্রঃ বাসস

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews