ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ ১৭ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (বৃহস্পতিবার): খাগড়াছড়ি রিজিয়নের অধীনস্থ বাঘাইহাট জোনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালের সহায়তায় রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মাসালং মিলনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫৭ জন (২ বাঙালি ও ৫৫ উপজাতি) রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা, ঔষধ ও চশমা প্রদান করা হয়েছে।
আগামী ২২ সেপ্টেম্বর ২০২৬ তারিখ (মঙ্গলবার): বাঘাইহাট জোন কর্তৃক চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ১৫ জন রোগীকে বিনামূল্যে চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রাম লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরণ করা হবে।
দুর্গম ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চক্ষু সেবা, ঔষধ ও চশমা প্রদান করায় স্থানীয় রোগী ও উপকারভোগীরা সন্তোষ প্রকাশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
পার্বত্য অঞ্চলের সম্প্রীতি ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী নিয়মিতভাবে বিভিন্ন মানবিক সহায়তা ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। দুর্গম ও প্রত্যন্ত এলাকার মানুষের জীবনমান উন্নয়ন এবং প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
Leave a Reply