1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ

শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৭ গননা করুন

একতা ডেস্কঃ বলিউড অভিনেত্রী রাধিকা আপ্তে পর্দায় সাহসী চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। তবে চরিত্রের প্রয়োজনে সাহসী দৃশ্যে অভিনয় করা এবং অপ্রয়োজনীয়ভাবে ঘনিষ্ঠ বা নগ্ন দৃশ্যে অভিনয়ের জন্য চাপ দেওয়া-দুটিকে একইভাবে দেখার বিরোধিতা করেছেন তিনি।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ক্যারিয়ারের শুরুর দিকের কিছু অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা আপ্তে। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

রাধিকা জানান, ক্যারিয়ারের শুরুতে চার-পাঁচটি সিনেমায় নগ্ন দৃশ্যে অভিনয় করার পর ইন্ডাস্ট্রির কিছু মানুষের মধ্যে তাকে নিয়ে একটি ধারণা তৈরি হয়। তাদের মনে হয়েছিল, আগে এমন দৃশ্যে অভিনয় করেছেন বলে পরবর্তী কাজেও তিনি সহজেই এ ধরনের দৃশ্যে রাজি হবেন।

অভিনেত্রীর ভাষ্য, কোনো দৃশ্যে চুম্বনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললে তাকে কখনো কখনো ‘একটু করে নেওয়ার’ পরামর্শ দেওয়া হতো। এমনকি ১৫ সেকেন্ডের জন্য দৃশ্যটি ইম্প্রোভাইজ করার কথাও বলা হয়েছে। এসব প্রস্তাব তাকে অস্বস্তিতে ফেলত বলে জানান তিনি।

অ্যাকশন দৃশ্যের শুটিং নিয়েও একটি অস্বস্তিকর অভিজ্ঞতার কথা জানিয়েছেন রাধিকা। তার দাবি, একবার শার্টের বোতাম না লাগিয়ে অ্যাকশন দৃশ্যে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। তিনি শার্ট নড়াচড়া করে সরে যাওয়ার আশঙ্কার কথা জানালে তাকে শুধু ব্রা ও অন্তর্বাস পরে দৃশ্যটি করার প্রস্তাব দেওয়া হয়। এতে বিস্মিত হয়ে তিনি প্রশ্ন করেন, তাকে দিয়ে আসলে কী করানো হচ্ছে।

২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পার্চড’ সিনেমার একটি নগ্ন দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার বিষয়েও কথা বলেছেন রাধিকা। তার মতে, সিনেমাটি শুধু ওই একটি দৃশ্যকে ঘিরে তৈরি হয়নি। অথচ সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দৃশ্যটিই বেশি আলোচনায় আসায় তিনি বিস্মিত হয়েছিলেন।

রাধিকা জানান, ‘পার্চড’-এ তার চরিত্রের প্রয়োজনে ওই দৃশ্যে অভিনয় করতে হবে, বিষয়টি তিনি আগে থেকেই জানতেন। তবে তার বক্তব্য অনুযায়ী, চরিত্রের প্রয়োজন অনুযায়ী সাহসী দৃশ্যে অভিনয় করা আর অপ্রয়োজনীয়ভাবে কোনো দৃশ্য যুক্ত করার মধ্যে স্পষ্ট পার্থক্য রয়েছে।

বর্তমানে ‘লাস্ট স্টোরিজ ৩’ অ্যান্থলজি সিনেমায় দেখা যাচ্ছে রাধিকা আপ্তেকে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews