1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬২ গননা করুন

ছানোয়ার হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের মহালছড়ি উপজেলা দলের সহশিক্ষা কার্যক্রমের আওতায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে দুই দিনব্যাপী রেড ক্রিসেন্ট মৌলিক ও প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকে রোববার (২০ সেপ্টেম্বর) পর্যন্ত মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়াম কক্ষে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণে মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের যুব রেড ক্রিসেন্ট দলের ৪৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। দুই দিনব্যাপী প্রশিক্ষণে শিক্ষার্থীদের রেড ক্রিসেন্টের ইতিহাস, মানবিক মূল্যবোধ, মানবিক সেবার বিভিন্ন দিক এবং প্রাথমিক চিকিৎসার মৌলিক বিষয় সম্পর্কে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণের মাধ্যমে দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতিতে আহত ব্যক্তিকে তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা প্রদান, বিভিন্ন ধরনের আঘাত মোকাবিলা এবং মানবিক সহায়তায় নিজেদের প্রস্তুত করার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করেন শিক্ষার্থীরা।

রোববার অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের রেড ক্রিসেন্ট দলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক জয়নাল আবেদীন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও যুব রেড ক্রিসেন্ট দলের প্রধান উপদেষ্টা নিপুল বিকাশ খীসা।

এ সময় উপস্থিত থেকে প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের আজীবন সদস্য ও মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম এবং প্রেসক্লাব সদস্য সাংবাদিক মোঃ কাউসারুল ইসলাম।

অনুষ্ঠানের শেষপর্বে দুই দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেওয়া ৪৫ জন শিক্ষার্থীর হাতে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণের সনদপত্র তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবী মনোভাব ও জরুরি পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রশিক্ষণটি মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় যুব রেড ক্রিসেন্ট দলের আয়োজনে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, যুব রেড ক্রিসেন্ট, খাগড়াছড়ি ইউনিটের মহালছড়ি উপজেলা দলের সহযোগিতায় অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews