1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬ মহালছড়িতে যুব রেড ক্রিসেন্টের দুই দিনব্যাপী প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠিত মহালছড়ি জোনের উদ্যোগে ২১ দিনব্যাপী মেকানিক্যাল ও রিপেয়ার প্রশিক্ষণ শুরু জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান শুটিংয়ে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যের প্রস্তাব, ক্ষোভ রাধিকার গ্রিনল্যান্ডে ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ ট্রাম্পের দাবি, চুক্তিতে আসলে কতটা ক্ষমতা পাচ্ছে যুক্তরাষ্ট্র? ‘এআই ফোর্স’ গঠনের ঘোষণা ট্রাম্পের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন ২২ মামলা, আসামি ২৭৫ মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু ২০ সেপ্টেম্বর ২০২৬

  • রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০ গননা করুন

ছানোয়ার হোসেন, খাগড়াছড়ি প্রতিনিধিঃ পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন এর লংগদু জোনের উদ্যোগে লংগদুতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে।

এ ধাপে কম্পিউটার, মোবাইল ফোন রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমে লংগদু উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সর্বমোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। একইসঙ্গে দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষ অবদান রাখবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লংগদুতে পরিচালিত এই কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম তারই ধারাবাহিক অংশ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির সহায়তা করবে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews