বিলায়েত হোসেন লিটন, বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মাধ্যমে দুই ব্যাবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার দুপুরে নগরকান্দা সদর বাজারে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
অভিযানকালে নগরকান্দা সদর বাজারের ব্যবসায়ী মোঃ পান্নু কাজীর চালের দোকানে পণ্যের মোড়কে বাধ্যতামূলক প্যাকেটজাতকরণ সংক্রান্ত আইন লঙ্ঘনের দায়ে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ অনুযায়ী ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া একই বাজারের দৃষ্টি নন্দন একটি ফাস্টফুডের দোকানে অভিযান চালিয়ে ফ্রিজে পচা মাংস, পাউরুটি ও বাটারবন পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী দোকানটির মালিক মোঃ ফোরকানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনাকালে উপজেলা পাট কর্মকর্তা আব্দুস সালাম, মোহাম্মদ নাজমুল হুদাসহ পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিতকরণ এবং বাজারে পণ্যের মান বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান আফরিন বলেন।
Leave a Reply