একতা ডেস্ক: সিলেট-২ আসনের সাবেক সাংসদ (এমপি) ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র্যাব। ১১ নভেম্বর, সোমবার দিবাগত রাতে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, র্যাব-১ ও র্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ইয়াহিয়া চৌধুরীর বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়।
ইয়াহিয়া চৌধুরী ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়ে পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।
তথ্যসূত্রঃ ভোরের কাগজ

Leave a Reply