1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ময়মনসিংহে ৬৫ জনের বিরুদ্ধে ভূয়া মুক্তিযোদ্ধার অভিযোগ

  • মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪
  • ২৬৮ গননা করুন

একতা ডেস্ক: ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ে একটি অভিযোগের প্রেক্ষিতে ভুয়া মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কর্যক্রম শুরু হয়েছে। ৬৫ জন মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ভুয়া ও অমুক্তিযোদ্ধার অভিযোগ প্রদান করেন ইমাম উদ্দিন নামের এক মুক্তিযোদ্ধা। ১১ নভেম্বর, সোমবার ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন যাচাই-বাছাই এর কার্যক্রম শুরু করেন।

অভিযোগকারী বীর মুক্তিযোদ্ধা ইমাম উদ্দিন জানান, ঈশ্বরগঞ্জে ৬৫ জন ভুয়া মুক্তিযোদ্ধা আছে। ততকালীন সময় তারা ভুয়া কাগজ পত্র দাখিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে গেজেট ভুক্ত হয়ে ভাতাসহ সরকারি সকল সুযোগ-সুবিধা ভোগ করছে। এতে করে আমাদের মতো প্রকৃত মুক্তিযোদ্ধাদের মর্যাদা ক্ষুণ্ণ হয়। আমি এর আগেও মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে বহুবার অভিযোগ করেছি কিন্তু কোন এক কারণে তদন্ত হয় নাই। বিষয়টি নিয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন বলেন, মুক্তিযুদ্ধ মন্ত্রনালয়ের নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা চলছে। যাচাই-বাছাই শেষে ইউএনও স্যারের কাছে প্রতিবেদন দেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার সারমিনা সাত্তার বলেছেন, মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হতে ৬৫ জনের একটি তালিকা পেয়েছি। তারই প্রেক্ষিতে এই সকল মুক্তিযোদ্ধাদের নোটিশ করা হয়েছে। আজ সকাল থেকে তাদের যাচাই বাছাই চলছে। যাচাই বাছাই শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়ে দেওয়া হবে।

তথ্যসূত্রঃ আলোকিত বাংলাদেশ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews