1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তত্ত্বাবধায়কের প্রত্যাহার দাবি করে সাংবাদিকদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম

  • বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ২২০ গননা করুন

একতা ডেস্কঃ শেরপুর জেলা শহরে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনায় ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে অপসারণের দাবিতে ৭২ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে শেরপুর প্রেসক্লাব। ১২ নভেম্বর, মঙ্গলবার বিকেলে শেরপুর প্রেসক্লাবের প্যাডে স্বাস্থ্য উপদেষ্টা বরাবর একটি চিঠি জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো হয়।

স্বাস্থ্য উপদেষ্টা বরাবর লেখা চিঠি সূত্রে জানাযায়, ১১ নভেম্বর, সোমবার দুপুরে শেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে ওষুধ ক্রয়ের ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগের ব্যাপারে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছনার শিকার হন সময় টিভির শেরপুরের স্টাফ রিপোর্টার শহিদুল ইসলাম হিরা ও চিত্র সাংবাদিক বাবু চক্রবর্তী। তারই পরিপ্রেক্ষিতে জেলা সব সাংবাদিক বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এতে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেলিম মিঞাকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে শেরপুর থেকে প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়েছে। অন্যথায় জেলার সব সাংবাদিক বৃহত্তর কর্মসূচি গ্রহণে বাধ্য হবেন।

শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ এবং সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল স্বাক্ষরিত ওই চিঠি মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমানের হাতে পৌঁছে দেওয়া হয়। এ সময় সেখানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, সিনিয়র সহ-সভাপতি মুগনিউর রহমান মনি, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শাহরিয়ার মিল্টন, মহিউদ্দিন সোহেল, মো. আলমগীর হোসেন, আবু হানিফ, রেজাউল করিম বকুল, বিপ্লব দে কেটু, মনিরুজ্জামান রিপন, শহিদুল ইসলাম হিরা, জুবাইদুল ইসলাম, জাহিদুল খান সৌরভ, তারিকুল ইসলাম, বাবু চক্রবর্তীসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার অন্যান্য সাংবাদিকরা। এর আগে শেরপুর প্রেসক্লাবের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews