1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম পরিবর্তন মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত

রাজনৈতিক মঞ্চে নতুন ট্রাম্প কার্ড ইসলামী আন্দোলন বাংলাদেশ

  • বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৪৩৭ গননা করুন

একতা ডেস্ক, রাজনীতিতে শেখ হাসিনা সরকারের পতনের পর বেশ কিছু পরিবর্তন দেখা যাচ্ছে। দীর্ঘদিন একসঙ্গে কাজ করা বিএনপি ও জামায়াতের মধ্যে সম্পর্কের টানাপোড়েন শুরু হয়েছে। তাদের মধ্যকার ঐক্যে ফাটল দেখা দিয়েছে, যা রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থির করে তুলেছে। আবার শেখ হাসিনার আমলে জাতীয় পার্টি ছিলো রাজনীর্তির উঠানে তুরুপের তাস। এখন নামগন্ধও পাওয়া যাচ্ছে না একসময় সরকারের সঙ্গে থাকা এই দলটির। এই নতুন রাজনৈতিক বাস্তবতায়, কেউ কার মিত্র আর কে শত্রু, তা নির্ধারণ করা বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এই টানাপোড়েন ও নতুন মেরুকরণ দেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা করছে।

দেশের রাজনীতিতে এখন নতুন করে তুরুপের তাস হয়ে উঠতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। হাসিনা সরকারের পতনের পর নতুন করে মাঠে নেমেছে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলো। বাংলাদেশ জামায়াতে ইসলামী ছড়াও আরেকটি যে দল এখন মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছে, তারা হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ। অনেক লম্বা সময় ধরে একজোটবদ্ধ হয়ে রাজনীতির মাঠ গরম রেখেছিল বিএনপি ও জামায়াত। কিন্তু রাজনীতির নানা সমীকরণে সেই জোটে ফাটল ধরায় বিএনপির পর দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল হতে যাচ্ছে জামায়াত। এখন ইসলামী আন্দোলন যদি জামায়াতের সঙ্গে যোগ দেয়, তবে জামায়াতের হাত অনেকটাই শক্তিশালী হবে। আবার যদি চরমোনাই পীরের দল বর্তমানে রাজপথের প্রধান বিরোধী দল বিএনপিতে যোগ দেয়, তাহলে লাভবান হবে দুদলই।

এখন বড় প্রশ্ন হচ্ছে, কোন পথে হাটবেন চরমোনাই পীরের দল? বিগত দিনগুলোতে বহুবার জামায়াতের বিরুদ্ধে কথা বলেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এমনকি ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পরেও তারা প্রকাশ্যে জামায়াতের সমালোচনা করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বক্তব্যে জামায়াতের সঙ্গে জোটের বিষয়ে দ্বিধা স্পষ্ট হয়ে উঠেছে। তার মন্তব্য থেকে বোঝা যাচ্ছে যে, জামায়াতের বিরুদ্ধে যে নানা অভিযোগ রয়েছে-বিশেষ করে অতীতের বিতর্কিত কর্মকাণ্ডের কারণে-তা জামায়াতের জন্য একটি বড় চ্যালেঞ্জ। তিনি নিরঙ্কুশ রাজনীতি’ করার পরামর্শ দিয়েছেন, যা ইঙ্গিত দেয় যে. ইসলামী আন্দোলন নিজের আলাদা রাজনৈতিক অবস্থান ধরে রাখতে আগ্রহী।

ফয়জুল করিম আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং যেসব দলগুলোর সামনে বড় বা কঠিন কোনো বাধা নেই তাদের জন্য ক্ষমতায় যাওয়াটা সহজ। তবে যে সমস্ত দলের সামনে পাহাড় সমান বাধা, তারা যত বড় দলই হোক না কেনো তাদের জন্য পথ অতিক্রম করা মোটেও সহজ হবে না। চরমোনাই পীরের দল এখন একটি গুরুত্বপূর্ণ ক্রসরোডে দাঁড়িয়ে আছে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তাদের সামনের পথ নির্ধারণ করে দিতে পারে পুরো রাজনীতির গতি-প্রকৃতি। একদিকে জামায়াতের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, অন্যদিকে স্বতন্ত্র দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রাখা কিংবা বিএনপির জাতীয় সরকার গঠনের পরিকল্পনায় যুক্ত হওয়া-এই সম্ভাব্য তিনটি পথই খোলা আছে তাদের সামনে। তবে দলটির নেতারা আপাতত তাদের পরবর্তী সিদ্ধান্তকে সময়ের ওপর ছেড়ে দিচ্ছেন। এমন পরিস্থিতিতে, চরমোনাই পীরের দল যে পথে হাঁটবে, তা আগামী নির্বাচনের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাদের সিদ্ধান্ত রাজনৈতিক মেরুকরণে নতুন ধারা যুক্ত করবে এবং সম্ভাব্য জোট বা জাতীয় সরকারের রূপরেখাকে প্রভাবিত করবে বলে মনে করা হচ্ছে।

তথ্যসূত্রঃ ইত্তেফাক

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews