1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

চট্টগ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ অনেকেই

  • শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪
  • ৩৫৮ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রামে মহানগরের রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৭ থেকে ১০ জন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। ১৪ নভেম্বর, বৃহস্পতিবার রাত ১০টার দিকে রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের নিরামিষপাড়া নামক এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গুলিবিদ্ধদের মধ্যে বেশিরভাগই সাধারণ মানুষ। তারা রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তাৎক্ষনিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সূত্র জানিয়েছে, বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা গোলাম আকবর খোন্দকার ও ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীদের মাঝে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে সাধারণ মানুষ গুলিবিদ্ধ হয়েছেন। আওয়ামী লীগ সরকার পতনের পর বিবদমান দুই গ্রুপের মাঝে এ নিয়ে অন্তত ৪ বার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, গোলাগুলির সংবাদ পেয়েছি। সেখানে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বলেন, গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

তথ্যসূত্রঃ সংবাদ

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews