1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

বিএনপি ক্ষমতায় গেলে ছাত্র আন্দোলনে আহতদের পুনর্বাসন করবে

  • শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ২৯২ গননা করুন

একতা ডেস্ক: ক্ষমতায় গেলে বিএনপি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত সবার পুনর্বাসন করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর পঙ্গু হাসপাতালে জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এ সময় আহতদের সহায়তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়। তিনি বলেন, আমরা দেশ পরিচালনার দায়িত্ব পেলে শহীদ-আহতদের পরিবারের সবার সঙ্গে বসে, প্রত্যেকের পুনর্বাসনের দায়িত্ব নেব।

সালাহউদ্দিন বলেন, আন্দোলনকারী গুরুতর, যারা এখানে চিকিৎসাধীন আছেন, তাদের চিকিৎসা মোটামুটি হলেও তারা আর্থিক সহায়তা পাননি। চিকিৎসার বাইরে তাদের যে সহযোগিতা দরকার সেটা আমরা বুঝি। তারা অনেকে বলেছে- প্রতিশ্রুতি অনুযায়ী যে এক লাখ টাকা দেওয়ার কথা সেটা তারা পাননি। আমরা অন্তর্বর্তী সরকারের কাছে অনুরোধ করছি, যারা এই আর্থিক সহায়তা দেওয়ার দায়িত্ব নিয়েছেন, তারা যেন দ্রুত এটা পৌঁছে দেন। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন আহতদের পাশে থাকতে। তাৎক্ষণিকভাবে গতরাতে তিনি ৫ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছেন। সেটা পৌঁছে দিতে আমাদের দলের স্বাস্থ্য সম্পাদকের কাছে দেওয়া হয়েছে, তিনি যার যতটুকু প্রয়োজন দেবেন। বিএনপির পক্ষ থেকে আগেও আহতদের সাহায্য করা হয়েছে, আগামীতে এটা অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন সালাহউদ্দিন।

তথ্যসূত্রঃ বাংলাদেশ বুলেটিন

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews