একতা প্রতিবেদকঃ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি(সিপিবি) মাগুরা জেলা কমিটির উদ্যোগে পালিত হলো শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রা। ১৬ নভেম্বর, শনিবার দুপুর ১২টায় মাগুরা প্রেসক্লাব থেকে র্যালি শুরু করে কলেজ রোড হয়ে ভায়না গোলচত্বর প্রদক্ষিণ করে চেম্বার অব কমার্চের সামনে গিয়ে শেষ করা হয়। সিপিবি মাগুরা জেলা সভাপতি কমরেড বীরেন বিশ্বাসের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক এ টি এম আনিসুর রহমানের পরিচালনায় এ জাগরণ যাত্রায় র্যালির সাথে সাথে পার্টির বর্তমান সময়োপযোগি দাবির ঘোষণা সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
এছাড়া কর্মসূচিতে আরো অংশ গ্রহণ করেন জেলা কমিটির সদস্য কমরেড শামসুন্নাহার জোসনা, মশিউর রহমান, হিমাংশুদেব বর্মণ, শহর শাখার নেতা কমরেড জাহাঙ্গীর আলম এবং জেলার বিভিন্ন শাখার নেতা ও কর্মীবৃন্দ।

Leave a Reply