একতা ডেস্ক: যুক্তরাজ্যের প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে চাইলে ব্রিটেন সহায়তা করবে। আজ ১৭ নভেম্বর, রবিবার সকালে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
সরকার তাকে দেশে ফেরাতে চাইলে সহায়তা করতে ব্রিটেন প্রস্তুত আছে বলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ক্যাথরিন ওয়েস্ট এ কথা বলেন।
ব্রিটিশ মন্ত্রী আরো বলেছেন, বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে। এছাড়া বাংলাদেশে পণতন্ত্র ফেরাতে ড. ইউনুস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে ব্রিটেন। সেইসঙ্গে রাজনীতিতে সব দলের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড প্রত্যাশা করে যুক্তরাজ্য। ২০০৭ সালের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় আটক হয়েছিলেন তারেক রহমান। পরে তিনি জামিনে মুক্ত হয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর লন্ডন চলে যান।

Leave a Reply