একতা ডেস্ক: বাংলাদেশ সফরে আসা যুক্তরাজ্যের ভারত-প্রশান্ত মহাসাগর বিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের রাজনীতিতে সব দলের সমান অংশগ্রহণ আশা করছে যুক্তরাজ্য। রবিবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান তিনি।
তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস একটা রূপরেখা ঘোষণা করবেন বলে আশা প্রকাশ করছি।
তারেক রহমানকে দেশে ফেরানো নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ক্যাথরিন ওয়েস্ট বলেন, কোনো নির্দিষ্ট ব্যক্তির বিষয়ে কথা হয়নি। তবে সরকার চাইলে সহায়তা করতে প্রস্তুত যুক্তরাজ্য।

Leave a Reply