1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

ভোট নিয়ে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি দিলেন কাদের সিদ্দিকী

  • রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১৯১ গননা করুন

একতা ডেস্ক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম অন্তরবর্তী সরকার কে প্রথমবারের মতো হুঁশিয়ারি দিলেন। সময়মতো নির্বাচন না দিয়ে অধিককাল পর্যন্ত মানুষকে ভোটাধিকারের বাইরে রাখলে সরকারের পরিণতি ভাল হবে না বলে হুঁশিয়ারি বার্তা জানিয়ে দিলেন। ১৭ নভেম্বর, রবিবার সকালে টাঙ্গাইলের সন্তোষে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

কাদের সিদ্দিকী বলেন, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, ভোটাধিকার চায়। শেখ হাসিনার এ রকম ন্যক্কারজনক পতনের প্রধান কারণ তিনি মানুষের ভোটাধিকারকে সম্মান করেননি। পরপর বেশ কয়েকবার মানুষকে সঠিকভাবে ভোট দিতে দেননি। যার ফল এটা হয়েছে। দীর্ঘ সময় মানুষকে ভোটাধিকার ছাড়া রাখলে, এখন যারা আছে তাদের পরিণতিও খুব ভালো হবে না। তিনি বলেন, মানুষ অনেক আশা করেছিল, কিন্তু এই তিন মাসে মানুষ সেই আশার ফল পায়নি। সাধারণ মানুষের যে উপার্জন, তারা বাজারে যেতে পারছে না। স্ত্রী-সন্তান নিয়ে খেতে পারছে না ভালোভাবে। যারা সরকার চালাচ্ছেন, তারা যেন মানুষের কথা বিবেচনা করেন। ক্ষমতা কারো জন্য চীরস্থায়ী নয়, যারা ছিলেন তাদের জন্য যেমন নয়, আজকে যারা এসেছেন তাদের জন্যও চীরস্থায়ী নয়।

তিনি আরো বলেন, অতি সম্প্রতি বাংলাদেশের একটা মারাত্মক পরিবর্তন হয়েছে। অতীতকে বর্জন করে এই পরিবর্তন যদি কেউ করতে চায়, তাহলে সে আহাম্মকের স্বর্গে বাস করছে। দুদিন পরে তাদেরও এরকম হতে হবে। এ সময় সখীপুর উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক ও সখীপুর পৌরসভার সাবেক মেয়র সানোয়ার হোসেন সঞ্জীবসহ কৃষক শ্রমিক জনতা লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews