1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ চৌধুরী দুই মামলায় খালাস পেলেন

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২০১ গননা করুন

একতা ডেস্কঃ সম্প্রতি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্রমূলক দুর্নীতি দমন কমিশনের (দুদক) জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের মামলা ও গুলশান থানার নাশকতার মামলায় খালাস পেলেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। আজ মঙ্গলবার ঢাকার ৮ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মঞ্জুরুল হোসেন ও ১ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবুল কাশেম পৃথক দুই মামলায় আলতাফ হোসেন চৌধুরীকে খালাসের রায় দেন। আলতাফ হোসেনের আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

দুদকের মামলায় জানা যায়, ২০০৭ সালের ১৮ ডিসেম্বর দুদক জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা থানায় মামলা করা হয়। মামলায় বলা হয়, আলতাফ হোসেন চৌধুরী নিজ নামে এবং স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরীর নামে ১ কোটি ৫৩ লাখ ৫২ হাজার ৩০০ টাকার সম্পদ অর্জন, দখলে রেখে এবং সে তথ্য গোপন করেন। ২০০৪ সালের দুদক আইনের ধারায় যা শাস্তিযোগ্য অপরাধ। পরে ২০০৮ সালের ২২ জুন এই মামলায় চার্জশিট দাখিল করা হয়। পরে মামলায় অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

অন্যদিকে, মাশকতার মামলার অভিযোগ থেকে জানা যায়, আসামিরা ২০১১ সালের ৪ জুন গুলশান থানাধীন মহাখালী ওয়ারলেস গেটের সামনে রাস্তার ওপর অবৈধ সমাবেশ থেকে পুলিশের কাজে বাধা দেন এবং তাদের আক্রমণ করেন। রাস্তার চলাচলরত পাড়ি ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন। ২০১৪ সালের ২৯ এপ্রিল মামলাটি তদন্তের পর গুলশান থানার উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান তালুকদার আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০২২ সালের ২৫ এপ্রিল এ মামালায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চালাকালীন আদালত ১২ সাক্ষীর মধ্যে ৭ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। ২০২০ সালের ২৮ ডিসেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরী তাকে এ মামলায় ২১ মাসের কারাদণ্ডের আদেশ দেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews