1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৫২ অপরাহ্ন
শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত মহালছড়িতে এসএসসি পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত মহালছড়িতে বৈসাবি মেলার সমাপনী দিনে জোন অধিনায়কের সম্প্রীতির বার্তা ও আর্থিক উপহার প্রদান মহালছড়িতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ শুরু হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক কো-অর্ডিনেশন সভা অনুষ্ঠিত মহালছড়িতে ১৪৩৩ বাংলা নববর্ষ (বৈশাখী) উপলক্ষে পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত নগরকান্দা ও সালথায় বাংলা বর্ষ বরণ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে বর্ণাঢ্য আয়োজনে ১৪৩৩ বঙ্গাব্দের নববর্ষ বরণ মহালছড়িতে ঐতিহ্যবাহী মাতাই পুখরী তীর্থ মেলা ১৪৩৩ বাংলা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত নগরকান্দা প্রেসক্লাবের বার্ষিক আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত, বাগেরহাট মোংলা ও সুন্দরবনে দুইদিন

ছাত্রলীগের আবরণে নতুন দলের দায়িত্বে যারা

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ২৯০ গননা করুন

একতা ডেস্কঃ ছাত্রলীগের ব্যানারকে আড়ালে রেখে নতুন নামে নতুন রূপে মাঠে নামার চেষ্টা করছে সংগঠনটি। এমন তৎপরতা প্রথমবারের মতো দেখা গেল, গাজীপুরে। মহনগরের টঙ্গী এলাকার সাবেক এক ছাত্রলীগ নেতার নেতৃত্বে বাংলাদেশ মুক্তির ডাক ৭১’ নামে নতুন একটি রাজনৈতিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বিশ্লেষণে ছাত্রলীগের আবরণে বলে প্রতীয়মান হচ্ছে।

সংগঠনের চেয়ারম্যান হিসাবে দায়িত্ব নিয়েছেন আল রিয়াদ-আদনান অন্তর, মহাসচিব খলিলুল্লাহ গাজী এবং মুখপাত্র হিসাবে কাজ করবেন হুমায়ুন কবির। সম্মেলনে আয়োজকদের পক্ষ থেকে ১৫-২০ জন উপস্থিত ছিলেন। এদের মধ্যে চেয়ারম্যানের রাজনৈতিক পরিচয় ও ঠিকানা পাওয়া গেছে। অন্যদের পরিচয় জানা যায়নি।

সংগঠনের মূল লক্ষ্য হিসাবে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতা, সংবিধান, জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও মুক্তিযুদ্ধের ইতিহাস সুরক্ষিত এবং মুজিববাদ প্রতিষ্ঠার মধ্য দিয়ে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্মানকে সমুন্নত রাখা। শনিবার ঢাকার উত্তরার ডিয়াবাড়ি পিঁপড়া কিচেন রেস্টুরেন্ট নামে একটি হোটেলে কঠিন পোপনীয়তার মাঝে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এ নতুন সংগঠনটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে। মুক্তির ডাক ৭১’-এর চেয়ারম্যান আল-রিয়াদ-আদনান অন্তর জানান, মুক্তিযুদ্ধের চেতনায় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধ পুনরুদ্ধার, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ও স্বাধীনতাবিরোধীদের শক্ত হাতে প্রতিরোধ করাই তাদের লক্ষ্য। এছাড়া শুধু রাজনৈতিক কার্যক্রম নয় বরং সামাজিক উন্নয়ন এবং মানবিক কাজের মাধ্যমে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করবে সংগঠনটি। শিগগিরই মাঠপর্যায়ে কার্যক্রম গুরু হবে বলে জানান তিনি। অনুষ্ঠান শেষে দলীয় লোগো উন্মোচন করা হয়। অনুসন্ধানে জানা যায়, এ সংগঠনের চেয়ারম্যান আল রিয়াদ-আদনান অন্তর টঙ্গী পূর্ব থানার এরশাদ নগরের ১নং ব্লকের ভাণ্ডারী গলির বাবুল মিয়ার ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগ টঙ্গীর ৪৯নং ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।

সম্প্রতি তিনি গাজীপুর মহানগর ছাত্রলীগের স্বঘোষিত আহ্বায়ক হিসাবেও কোথাও কোথাও পরিচয় দিতেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে। ২০১৮ সালে ইয়াবাসহ টঙ্গীর কলেজ পেট থেকে র‍্যাবের হাতে গ্রেফতার হন তিনি। এ বিষয়ে র‍্যাব-১০ এর ওয়ারেন্ট অফিসার ডিএডি মো. আজিজুর রহমান বাদী হয়ে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলা করেন। এরপর ছাত্রলীগ থেকে তিনি বহিষ্কার হন। বহিষ্কারের পূর্ব পর্যন্ত তিনি মহানগর ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান সরকার বাবুর অনুসারী তথা উভয়ে সাবেক এমপি জাহিদ আহসান রাসেলের অনুসারী ছিলেন। বহিষ্কারের পর থেকে আল রিয়াদ-আদনান অন্তর পাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম গ্রুপের হয়ে রাজনৈতিক কর্মকাণ্ড করতেন বলে জানা পেছে। পাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (অপরাধ দক্ষিণ) মো. আলমগীর হোসেন পণমাধ্যমকে বলেন, নতুন দল গঠনের বিষয়টি জেনেছি। সংশ্লিষ্টদের বিষয়ে কাজ চলছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews