1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

এএসপি-ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ স্থগিত

  • মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ১৮৬ গননা করুন

একতা ডেস্কঃ ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) ও এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানও স্থগিত করা হলো রাজশাহীর সারদায়। গতকাল ১৮ নভেম্বর, সোমবার পুলিশ সদর দপ্তর থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশের সদর দাপ্তরিক অ্যাডিশনাল ডিআইজি মহিউল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে বর্তমানে ৩৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৩ জন এবং ৪০তম বিসিএস (পুলিশ) ব্যাচের ৬৩ জনসহ মোট ৬৬ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এক বছর মেয়াদী মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করছেন।

আগামী ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য সমাপনী কুচকাওয়াজ অনিবার্য কারণবশত স্থগিত। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো। প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআইদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিতকরণ প্রসঙ্গে পুলিশ সদর দপ্তরের অ্যাডিশনাল ডিআইজি, মোছা, শেহেলা পারভীনের সই করা পৃথক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ আপামী ২৬ নভেম্বর নির্ধারণ করা হয়েছিল।

অনিবার্য কারণবশত এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে। প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে। কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার পূর্ব পর্যন্ত এই প্রশিক্ষণ কার্যক্রম চলমান থাকবে। এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews