1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

তারেক রহমান এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২১৩ গননা করুন

একতা ডেস্ক: বাংলাদেশে এখন সামনের সারির মধ্যে সবচেয়ে বড় রাজনৈতিক দল হলো বিএনপি। দলটির রাজনীতি চিরতরে ধ্বংস করার নানা পায়তারা করে আসছিল আওয়ামী লীগ ও দিদেশী নানা কুচক্রী মহল। গত ৫ আগস্ট ছাত্র-জনতার ‘আন্দোলনে হাসিনার সরকারের পতনের পর বিবনেপির কাণ্ডারি হিসেবে তারেক রহমানের নামটি চকচক করে উঠেছে। গত ১৭ বছর তারেক রহমান দেশের বাইরে থাকায় তার ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ড অনেকটাই মানুষের জানার বাইরে ছিল। এখন সময় এসেছে তার ইতিবাচক চেতনার প্রতিফলন ঘটানোর।

আজ বুধবার ৬০তম জন্মদিন তারেক রহমানের। ১৯৬৫ সালের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। তার ডাক নাম পিনু। তিনি মাত্র ২২ বছর বয়সে ১৯৮৮ সালে বগুড়া জেলার গাবতলী থানা বিএনপির সদস্য হন। আনুষ্ঠানিকভাবে সংগঠনে যোগ দেওয়ার আগেই তিনি রাজনীতিতে সক্রিয় ছিলেন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তারেক রহমান তার মা খালেদা জিয়ার সঙ্গে সারাদেশে নির্বাচনী প্রচারে অংশ নেন। ২০০১ সালের নির্বাচনেও মায়ের পাশাপাশি তারেক রহমান দেশব্যাপী প্রচারণা চালান। দলটির জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ২০০২ সালে তারেক রহমানকে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। ২০০৯ সালে ঢাকায় অনুষ্ঠিত বিএনপির পঞ্চম জাতীয় কাউন্সিলে তিনি দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে যুক্তরাজ্য থেকেই দায়িত্ব পালন করছেন। সেখান থেকে সব সময় ভার্চুয়ালি দলের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন, নেতাকর্মীদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য দিচ্ছেন।

জন্মদিন পালন না করতে নির্দেশ: তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দেশব্যাপী দলের নেতাকর্মীরা জমকালো অনুষ্ঠান উদযাপনের পরিকল্পনা করলেও দলীয় সিদ্ধান্ত তাতে বাদ সেধেছে। গত ১১ নভেম্বর এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে দলের পক্ষ থেকে নেতাকর্মীদের জন্মদিন পালন না করার নির্দেশনা দেওয়া হয়। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা ওই বিবৃতিতে সতর্ক করে বলা হয়, এর ব্যত্যয় হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

টার্গেটে পড়েন ২০০১ সালে: ২০০৭ সালের ৭ মার্চ সেনা সমর্থিত ওয়ান-ইলেভেন সরকার তারেক রহমানকে গ্রেপ্তার করে। তখন তার ওপর ভয়াবহ নির্যাতন নেমে আসে। এর ফলে গুরুতর আহত তারেক রহমানকে আদালত জামিন দিলে তিনি উন্নত চিকিৎসার জন্য স্ত্রী ও একমাত্র মেয়েকে নিয়ে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ছাড়েন। তখন থেকে সপরিবারে সেখানেই আছেন তিনি।

বিএনপি নেতারা মনে করেন, ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোটের ভূমিধস বিজয়ের নেপথ্য কারিগর ছিলেন তারেক রহমান। প্রার্থী বাছাই থেকে সার্বিক কৌশলের কাছে পরাজিত হয় আওয়ামী লীগ। এ বিষয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তখন থেকেই দেশি-বিদেশি চক্র নতুন করে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে, যার প্রমাণ ওয়ান-ইলেভেন।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ছয় বছর: ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়া কারাগারে যাওয়ার আগ পর্যন্ত পর্দার অন্তরালে থেকে দল পরিচালনায় ভূমিকা রেখেছেন। ওইদিনই ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। অনেকের ধারণা ছিল খালেদা জিয়াবিহীন বিএনপি দাঁড়াতেই পারবে না। অথচ গত ছয় বছরে ঐক্যবদ্ধ রেখে বিএনপিকে আজ দেশের রাজনীতিতে সবচেয়ে বড় নির্ভরতার জায়গায় পৌঁছে দিয়েছেন তিনি। তারেক রহমানের নেতৃত্ব স্পষ্টভাবে সবার সামনে হাজির হয় ২০২৪ সালের ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তার আহ্বানে ৬৩টি রাজনৈতিক দল বর্জন করে। বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান বলেন, এই নির্বাচনই আওয়ামী লীগের পতন ত্বরান্বিত করে। এখান থেকেই তারেক রহমানের সফল নেতৃত্ব দেশি-বিদেশি সবার নজরে আসে। গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর ফের আলোচনার কেন্দ্রে আসেন তারেক রহমান। তার নেপথ্য ভূমিকার জন্য বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল তাকে ঘিরে প্রশংসা অব্যাহত রেখেছে। সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জুলাই-আগস্টের মাস্টারমাইন্ড তারেক রহমান। জুলাই-আগস্টের আন্দোলন প্রসঙ্গ নিয়ে আলোচনার এক পর্যায়ে গয়েশর চন্দ্র রায় বলেন, ছাত্র-জনতার বিপ্লব সফল করার নেপথ্যের মূল কারিগর তারেক রহমান- এটা দেশের মানুষ সবাই স্বীকার করেন।

প্রশংসিত হচ্ছে সর্বমহলে: ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের দিন থেকে সমাজে শাস্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত বক্তব্য-বিবৃতি দিয়ে যাচ্ছেন তারেক রহমান। প্রতিটি ক্ষেত্রে দলের নেতাকর্মীদের দিকনির্দেশনা দিচ্ছেন। অনেক ক্ষেত্রে কঠোর হলেও নিচ্ছেন তাৎক্ষণিক ব্যবস্থা। দলের কেউ কোনো অপকর্মে জড়িয়ে পড়ার খবর বের হওয়ার সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার ধারা অব্যাহত রয়েছে। ফলে তারেক রহমানের ইতিবাচক বক্তব্য এবং পদক্ষেপগুলো এখন দেশের সর্বত্র প্রশংসিত হচ্ছে। তাকে নিয়ে যারা সমালোচনা করতেন, তারা এখন তার ইতিবাচক দিক তুলে ধরছেন।

নেপথ্যে থেকে সহযোগিতা: যুক্তরাজ্যে অবস্থান করলেও তারেক রহমান কখনও আওয়ামী লীগ সরকারের সময় ক্ষতিগ্রস্ত নেতাকর্মী ও সমর্থকদের ভুলে যাননি। সারাদেশে দলের কর্মকা-র পাশাপাশি ‘আমরা বিএনপি পরিবার ব্যানারে অর্থসহ নানাভাবে সহযোগিতা অব্যাহত রেখেছেন। ২০০৯ সাল থেকে এ পর্যন্ত পর্যায়ক্রমে ১ হাজার ৩০০ পরিবারের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তারেক রহমান। ১২ জনের কৃত্রিম হাত-পা সংযোজনের ব্যবস্থা করে দেন তিনি। তারা বিভিন্ন সময়ে আওয়ামী লীগ নেতাকর্মী বা পুলিশের নির্যাতনে হাত-পা হারান। চব্বিশের গণ-অভ্যুত্থানে জুলাই-আগস্টের গণ-আন্দোলনে নিহত ও আহতদের মিলিয়ে এ পর্যন্ত ৩৫০ জনের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমরা বিএনপি পরিবার-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান। গত রবিবার তারেক রহমানের পক্ষ থেকে ১০ জনে কাছে হুইলচেয়ার হস্তান্তর করা হয়। এ সময় তিনি বলেন, ‘আমরা সবাই যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিই, তাহলে আমরা যে রকম বাংলাদেশ কল্পনা করি, সেই বাংলাদেশের সূচনা করতে সক্ষম হব বলে আমি বিশ্বাস করি।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews