1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ডিএমপির ৮ কর্মকর্তার বদলি আদেশ

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৪৬ গননা করুন

একতা ডেস্ক: বদলি করা হলো ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক পদমর্যাদার আট কর্মকর্তাকে। গতকাল ১৯ নভেম্বর, সোমবার ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সই করা পৃথক দুই আদেশে এই বদলি করা হয়।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে দারুস সালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ইয়াসিন শিকদারকে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি), কোতয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিমকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে, কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. তারেকুল ইসলাম টুটুলকে রমনা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), ডিএমপিতে সংযুক্ত পুলিশ পরিদর্শক মো. শাহাদাৎ হোসেনকে হাজারীবাগ থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মোহাম্মদ ফকরুল ইসলামকে রামপুরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), গোয়েন্দা-লালবাগ বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক কাঞ্চন রায়হানকে শ্যামপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে), কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মীর মো. সাজ্জাদ হোসেনকে হাতিরঝিল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ও অপারেশন (অতিরিক্ত দায়িত্বে) এবং কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক শরিফুজ্জামান ভূঁইয়াকে ডিএমপির ওয়ান স্টপ পুলিশ ক্লিয়ারেন্স হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগে বদলি করা হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews