1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সাবেক আইজিপি মামুনসহ ৭ জনের বিরুদ্ধে তদন্ত ১ মাসের মধ্যে শেষ করার নির্দেশ

  • বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ২৯১ গননা করুন

একতা ডেস্কঃ জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনসহ আট আসামির বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদন এক মাসের মধ্যে জমা দিতে তদন্ত সংস্থাকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ২০ নভেম্বর, বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মামলার আসামিদের মধ্যে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অবরপ্রাপ্ত) জিয়াউল আহসানও রয়েছেন। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এসব মামলা করা হয়। তাজুল ইসলাম জানান, বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দিয়েছেন। তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়া পর্যন্ত আট আসামিকে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন আদালত। এর আগে সকালে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় হত্যাকাণ্ডের ঘটনায় আট আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর পর বুধবার আসামিদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। তারা সবাই অন্য মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

মামলার আসামিরা হলেন- যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসান, ঢাকার সাবেক পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি, মিরপুরের সাবেক ডিসি মো. জসিম উদ্দিন মোল্লা, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মোহাম্মদ শহিদুর ইসলাম, গুলশান থানার সাবেক ওসি মাজহারুল হক ও গোয়েন্দা পুলিশের সাবেক পরিদর্শক মো. আরাফাত হোসেন। গত ২৭ অক্টোবর ১৪ আসামিকে ১৮ নভেম্বর আদালতে হাজির করার নির্দেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

পরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ৯ জন সাবেক মন্ত্রীসহ ১৩ জনকে আদালতে হাজির করা হয়। কিন্তু সাবেক কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে অসুস্থতার কারণে ট্রাইব্যুনালে হাজির করা সম্ভব হয়নি। এছাড়া সাবেক আইজিপি আবদুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানসহ অন্য পুলিশ কর্মকর্তাদের ২০ নভেম্বর নির্ধারিত তারিখে আদালতে হাজির করতে বলা হয়েছিল। গত ৫ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর আসামিদের বিরুদ্ধে আইসিটিতে হত্যা, নির্যাতন, অপহরণ ও হয়রানিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান, যা সরকারি চাকরিতে বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে শুরু হয়েছিল। যা পরে একটি পূর্ণাঙ্গ সরকারবিরোধী আন্দোলনে রূপ নেয়। যার ফলে প্রায় এক হাজার লোকের প্রাণহানি ও অনেকে আহত হয় এবং শেখ হাসিনার ১৫ বছরের শাসনের অবসান ঘটে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews