1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

গ্রেফতার হলেন ঝালকাঠি-১ আসনের সাবেক এমপি শাহজাহান ওমর

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ১৯১ গননা করুন

একতা ডেস্কঃ গ্রেফতার হলেন ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের সাবেক সাংসদ শাহজাহান ওমর। ২১ নভেম্বর, বৃহস্পতিবার তার নির্বাচনি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে শিগগিরই ঝালকাঠির আদালতে হাজির করা হবে বলে জানা যায়।

এর আগে, বুধবার ২০ নভেম্বর, রাত ৮টার দিকে রাজাপুর উপজেলা সদরের গোডাউনঘাট এলাকায় ‘মেহজাবিন’ নামে শাহজাহান ওমরের নিজবাড়িতে হামলা-ভাঙচুরের ঘটনা ঘটে। এতে তিনি বাদী হয়ে মামলা করতে গেলে তাকে গ্রেফতার করে থানা পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে ৭ থেকে ৮ জন যুবক বাড়ির প্রাচীরের বাইরে থেকে ওই ভবনে ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে পূর্ব পাশের ভবনের সামনের দুটি ও উত্তর পাশের একটি গ্লাসের আংশিক ভেঙে পড়ে যায়। প্রসঙ্গত, বিএনপির সঙ্গে প্রায় চল্লিশ বছরের রাজনীতিক সম্পর্ক শেষ করে দ্বাদশ সংসদ নির্বাচনের কয়েক দিন আগে বিএনপি ছেড়ে আওয়ামী লীগে যোগ দেন। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন শাহজাহান ওমর।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews