একতা ডেস্কঃ মার্কিন সরকারের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল ঢাকায় আসছে আজবাংলাদেশে অর্থনৈতিক অর্থপূর্ণ এবং মানসম্পন্ন কর্মসংস্থানকে সহায়তা করতে। ৪ দিনের সরকারি সফরে আজ শুক্রবার ঢাকায় আসছে মার্কিন সরকারের এ প্রতিনিধি দলটি। ঢাকায় তাদের সফর এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানায়, মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষে আন্তর্জাতিক শ্রমবিষয়ক বিশেষ প্রতিনিধি কেলি এম ফে রড্রিগেজ এবং শ্রম বিভাগের পক্ষে ডেপুটি আন্ডার সেক্রেটারি থিয়া লি প্রতিনিধিদলটির নেতৃত্ব দেবেন।
সফরকালে এই প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের কর্মকর্তা, পোশাক শিল্পের মালিকুপক্ষ ও শ্রমিক ইউনিয়নের অংশীজনের সঙ্গে দেখা করবে। তৈরি পোশাক খাতে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও বৈশ্বিক শ্রম বিশেষজ্ঞদের সঙ্গে বাংলাদেশের অর্থনীতি, গণতন্ত্র ও শ্রমিকদের কীভাবে সর্বোত্তমভাবে সহায়তা করা যায়, সে বিষয়ে আলোচনা করবে তারা। এই সফরটিতে অর্থনৈতিক উন্নয়ন, আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রমের মান; সেই সঙ্গে টেকসই প্রবৃদ্ধি এবং উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রগতির প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের ওপর জোর দেওয়া হয়েছে।

Leave a Reply