1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

তারেক রহমানের মতে নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংস্কার টেকসই’ করতে জনসমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেছেন, ‘আজ আমরা সংস্কারের কথা বলছি। অথচ বিএনপি ২ বছর আগে বাংলাদেশের উন্নয়নের জন্য ৩১ দফা সংস্কার প্রস্তাব দিয়েছে। সংস্কার একটি চলমান প্রক্রিয়া। একজন এটি শুরু করবে, আর বাকিরা তা চলমান রেখে সামনের দিকে এগিয়ে নেবে।’

দেশের অনেক ব্যক্তি বা সংগঠন তথা সারাদেশই সংস্কারের কথা বলেছে বর্তমান অন্তর্বর্তী সরকারও সংস্কারের কথা বলছে-বিষয়টি উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের মানুষের চাহিদার সাথে সামঞ্জস্য রেখে পর্যায়ক্রমে সংস্কার পরিবর্তিত হবে। তারেক রহমান আজ শনিবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল উপলক্ষ্যে স্থানীয় টাউন ফুটবল মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়াল প্লাটফর্মে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সম্মেলনের উদ্বোধন করেন।

নির্বাচন যত দেরি হবে, ততই ষড়যন্ত্র হবে’ এ কথা উল্লেখ করে, তিনি বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ একটি নির্বাচনই পারে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে। তাছাড়া, সংস্কার টেকসই করতে হলেও জনগণের সমর্থন প্রয়োজন। আর সুষ্ঠু ভোটের মাধ্যমেই কেবল এটি করা সম্ভব।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ‘জুলাই-আগস্টের গণআন্দোলনে শহিদ ও আহতদের প্রতি সম্মান জানিয়ে বলেন, তাদের আন্দোলনের জন্যই আজকের অন্তর্বর্তী সরকার। তাই বিএনপি সহ আন্দোলনকারী সকল দল অন্তর্বর্তী সরকারকে সমর্থন ও সহযোগিতা দিয়ে যাচ্ছে।’

চুয়াডাঙ্গা জেলা বিএনপির এই সম্মেলনে যোগ দেন ৮০৮ জন ডেলিগেট। সম্মেলনের দ্বিতীয় অধিবেশন অর্থাৎ ওয়ার্কিং সেশনে ডেলিগেটরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। ডেলিগেটদের ভোটের মাধ্যমে জেলা বিএনপির নেতা নির্বাচিত হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews