1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মারা গেলেন সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ গননা করুন
সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন

একতা ডেস্কঃ সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৩ বছর। ২৩ নভেম্বর, শনিবার দিবাগত সাড়ে ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সাবেক প্রধান বিচারপতি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

সুপ্রিম কোর্ট থেকে পাঠানো এক শোকবার্তায় বলা হয়েছে, রেওয়াজ অনুযায়ী সুপ্রিম কোর্টের হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারিক কার্যক্রম রবিবার স্থগিত থাকলেও প্রশাসনিক কার্যক্রম চলছে। সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের প্রাঙ্গণে যোহরের নামাজের পর তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ রুহুল আমিনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। সাবেক এই প্রধান বিচারপতি ১৯৪১ সালের ১ জুন লক্ষ্মীপুরের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এমএ ডিগ্রি লাভ করেন এবং ১৯৬৫ সালে এলএলবি ডিগ্রি অর্জন করেন।

১৯৬৬ সালে তিনি তৎকালীন পূর্ব পাকিস্তান হাইকোর্টে এবং পরে ১৯৮১ সালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ১৯৯২ সালের ১৮ ফেব্রুয়ারি তিনি হাইকোর্টের বিচারপতি এবং ২০০০ সালের ১১ জানুয়ারি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ পান। তিনি দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ থেকে ২০০৮ সালের ৩১ মে পর্যন্ত দায়িত্ব পালন করেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews