1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

অনুপ্রবেশ বেড়েছে চুনারুঘাট সীমান্তে

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২১৮ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক তৃতীয়াংশ এলাকা জোড়ে সীমান্ত বর্ডার থাকায় অর্থের বিনিময়ে দালালের মাধ্যমে সোয়ারী মই ব্যবহার করে সীমান্ত পারাপারের চেষ্টায় অনুপ্রবেশকারীরাও নিচ্ছেন জীবনের হুমকি। সীমান্তবর্তী অঞ্চলে অনুপ্রবেশ ও পাচার প্রক্রিয়া নিত্যদিনের ঘটনা হলেও আগষ্টের সরকার পতনকে কেন্দ্র করে চুনারুঘাট সীমান্তে বেড়েছে বহুগুণ। ফলে প্রান্তিক অঞ্চলে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। অবৈধভাবে সীমান্ত পাড়ি দিচ্ছেন বিভিন্ন অপরাধী ও নারী পুরুষ ঝুঁকি নিয়ে কাঁটাতার পার হচ্ছে। জনসাধারণের ধারনা সীমান্ত দায়িত্বশীল কর্তৃপক্ষের নজর ফাঁকি দেয়ার পাশাপাশি যোগসাজশেও ঘটছে পারাপার।

উপজেলার বাল্লা সীমান্ত দিয়ে চলতি সপ্তাহেও অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় একই পরিবারের তিন সদস্যকে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তারা জানায়, গাজীপুর ইউনিয়নের টেকেরঘাট গ্রামের মানব পাচারকারী চক্রের দালাল জামাল মিয়া তাদের ভারতে প্রবেশে সহযোগিতা করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, অবৈধভাবে আমদানি রপ্তানির অবস্থা ভয়াবহ বাড়ার পাশাপাশি সাম্প্রতিক সময়ে বেশ কিছু মানুষ দালাল চক্রের সহায়তায় সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের গতি বেড়ে হয়েছে বেপরোয়া। যা বিভিন্ন সময়ে বিজিবি সহ চুনারুঘাট থানা পুলিশের হাতে আটক হয়েছে। তারা আরও জানান, সাধারণ মানুষ নয়, সম্প্রতি সময়ে সীমান্ত এলাকায় রাজনৈতিক ব্যক্তি ও প্রভাবশালীদের আনাগোনা ও গমন বেড়েছে লক্ষ্মণীয়।

এ বিষয় নাম প্রকাশ না করার শর্তে পাচারকারীদের এক সদস্য জানায়, সীমান্ত পার করা হয় বিভিন্ন চুক্তির মাধ্যমে। ভারতে যাওয়ার কারণ এবং আর্থিক সামর্থ্যের ওপর এটি নির্ভর করে। যেমন- কেউ যদি কাজের জন্য যায় তাহলে এক রেট, ঘুরতে গেলে আরেক রেট। আবার পরিবার নিয়ে স্থায়ীভাবে যেতে চাইলে অন্যরকম রেট। সেটি জনপ্রতি তিন হাজার থেকে আট হাজার টাকা পর্যন্ত ওঠানামা করে।

সম্প্রতি সামাজিক গণমাধ্যমে সোয়ারী মই দিয়ে ভারতে অনুপ্রবেশের একটি ভিডিও ভাইরাল হলে নড়েচড়ে বসেছে দালাল চক্র গোষ্ঠী। এ বিষয় কথা থানা অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, ৫ই আগস্টের পর বৈধ পাসপোর্ট ও ভিসা ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও এতে সহায়তা করার অপরাধে বিজিবি কর্তৃক থানায় ১৫ জনের নামে মামলা হয়েছে। তাদের মধ্যে গ্রেপ্তার হয়েছে ৫ জন। এবং বাকী ১০ জন পলাতক। আমাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews