1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

শাহবাগে সমাবেশ ৩৫ প্রত্যাশীদের

  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ২০০ গননা করুন

একতা ডেস্কঃ চূড়ান্ত রায়ের পর আবারও রাজপথে নেমেছেন চাকরিতে প্রবেশের সময় বাড়ানোর পক্ষের আন্দোলনকারীরা। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫ করার দাবিতে শাহবাগে সমাবেশ শুরু করেছে চাকরি প্রত্যাশীরা। ২৪ নভেম্বর, রবিবার দুপুর ১২টায় শাহবাগে জাতীয় গ্রন্থাগারের সামনে ন্যূনতম ৩৫ ও উন্মুক্ত বয়সসীমা প্রত্যাশী শিক্ষার্থীবৃন্দর ব্যানারে সমাবেশ শুরু করেন তারা। এ সময় তাদের ৩২ এর সিদ্ধান্ত, লাল কার্ড, লাল কার্ড, ৩২ এর প্রহসন, লাল কার্ড লাল কার্ড, ‘একাত্তরের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’, ‘দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত, ‘আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, দালালি না রাজপথ, রাজপথ রাজপথ, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, ৩২ এর প্রহসন, মানি না মানবো না’সহ বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়। পাশাপাশি তারা চাকরিতে আবেদনের বয়স ৩২ বছর করে সরকারের জারি করা প্রজ্ঞাপনকে প্রত্যাহার দাবি করেন।

সমাবেশ অংশ নেয়া শিক্ষার্থী আল-আমিন রাজু বলেন, সরকার থেকে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ করে একটি প্রজ্ঞাপণ জারি করেছে। আমরা কখনোই ৩২ চাইনি। আমরা সব সময় ৩৫ চেয়েছি। তাই আমরা এটাকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি। সরকার এই বিষয়ে একটি কমিশন গঠন করেছে। সেটা সরকারেরই কমিশন ছিল। তারাও বিশ্ব বাস্তবতার প্রেক্ষিতে ৩৫ করার সুপারিশ দিয়েছে। তারপরও কেন সরকার ৩২ করলো? আমরা তাই আজ লাল কার্ড দেখাচ্ছি। যতক্ষণ না চাকরিতে প্রবেশের বয়স ৩৫ হবে ততক্ষণ আমাদের আন্দোলন চলবে।

এদিকে ৩৫ প্রত্যাশীদের এই সমাবেশ ঘিরে শাহবাগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। সকাল থেকেই শাহবাগের আশপাশে কয়েকশ পুলিশ ও এপিবিএন সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। শাহবাগে দায়িত্বরত ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) শাহ মোস্তফা তারিকুজ্জামান বলেন, ৩৫ প্রত্যাশীরা তাদের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শাহবাগে সমাবেত হয়েছেন। তাদের দাবির বিষয়ে সরকার সিদ্ধান্ত নেবে। আমরা (আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী) আইনশৃঙ্খলা পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে সেজন্য সচেষ্ট রয়েছি। কোনো ধরনের জনদুর্ভোগ যাতে না হয়, আমরা সেই চেষ্টা করবো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews