1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

মিথ্যা মামলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৯২ গননা করুন

একতা ডেস্কঃ অন্তরবরাতীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে এটা আমি অস্বীকার করব না। তবে যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে বড় ধরনের আইনি ব্যবস্থা নেওয়া হবে। রবিবার আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভা শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেছেন, ‘ভুয়া মামলা এবং মিথ্যা মামলা হচ্ছে, এটা আমি অস্বীকার করব না। আমি এখনো বলি ভুয়া মামলা হচ্ছে এবং মিথ্যা মামলা হচ্ছে। ভুয়া মামলা মিথ্যা মামলা যেন না হয়, এ ব্যাপারে আমরা পদক্ষেপ নিচ্ছি।’ তিনি বলেন, ‘যারা ভুয়া মামলা এবং মিথ্যা মামলা করছে তাদের বিরুদ্ধে আমরা পদক্ষেপ নেব। তাদের বিরুদ্ধে আমরা বড় ধরনের আইনি ব্যবস্থা নেব। এই ভুয়া মামলা এবং মিথ্যা মামলায় যাদের আসামি করা হচ্ছে, তারা যেন কোনো অবস্থায় হ্যারাজ না হয়, এজন্য আমরা একটা কমিটি করে দিচ্ছি। শুধু থানা নয় ওই কমিটির মাধ্যমে তারা যাবে, ওই কমিটিতে আমরা একটা প্রপোজাল দিয়েছি, এখনো ফাইনাল হয়নি। হয়তো প্রত্যেক জেলায় ডিসি থাকবে, এসবি থাকবে, হয়তো একজন লিগ্যাল অফিসার থাকবে, তারা মিলে নিরূপণ করবেন দোষী কি না।

সভার শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ব্যাটারি রিকশা নিয়ে আমরা তো উচ্চ আদালতের একটা নির্দেশানাই বাস্তবায়ন করতে যাচ্ছি। হয়তো উচ্চ আদালতে আজকে একটা সিদ্ধান্ত আসবে, যে সিদ্ধান্ত আসবে আমরা তা বাস্তবায়ন করব।’ সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ব্যাটারি রিকশার বিষয়টা উচ্চ আদালতের একটা রায়, এটার বিষয়ে আমি এই মুহূর্তে যদি কোনো উত্তর দেই এটা হয়তো কনটেমপ্ট টু দ্য কোর্টও (আদালত অবমাননা) হয়ে যেতে পারে। এজন্য এ ব্যাপারে এখন আমি কিছু বলতে পারব না। উচ্চ আদালত থেকে যে নির্দেশনা আসে ওই নির্দেশনার মধ্যেই আমরা কাজ করব। আমরা আশা করতে পারি একটা খুব ভালো নির্দেশন আসবে। ওই নির্দেশনা আলোকে আমাদের এই সমস্যাটার সমাধান হবে।’ স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘তাদের প্রতি সব সময় তো আহ্বান যে তারা যেন শান্তিপূর্ণভাবে কর্মসূচি করেন। আমরা বলছি তাদের যদি কোনো দাবি থাকে সোহরাওয়ার্দী উদ্যান উন্মুক্ত আছে আপনারা ওখানে গিয়ে বিক্ষোভ করেন। ওখানে গিয়ে করলে ট্রাফিক জ্যামটা কমবে আপনারা অন্যদের সমস্যায় না ফেলে বিক্ষোভের ব্যবস্থা করেন। বাংলাদেশে সবাই তো আমরা ভাই-বোন তাদের দাবি আমরা মানব আমাদের দাবি তারা মানবে।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews