একতা ডেস্কঃ গাজীপুর নগরীর টঙ্গীতে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা জগলুল হায়দার (২৭)কে গ্রেপ্তার করেছে টুঙ্গি পূর্ব থানা পুলিশ। গতকাল রবিবার দিবাগত রাত ৩ টায় টঙ্গীর দত্তপাড়া, শান্তিবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত জগলুল হায়দার দত্তপাড়ার মেহের আলীর ছেলে।তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গাজীপুর মহানগর শাখার সহ-সভাপতির দায়িত্বে ছিলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কায়সার আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রবিবার দিবাগত রাত ৩ টার দিকে টঙ্গীর দত্তপাড়ার শান্তিবাগ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান পরিচালনা করে। এ অভিযানে ঢাকা পল্টন থানায় হত্যা এবং বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি গাজীপুর মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি জগলুল হায়দার কে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। আইনগত প্রক্রিয়া শেষ করে আদালতের মাধ্যমে আসামি কে জেল হাজতে প্রেরণ করার প্রস্তুতি চলছে। এলাকা ঘুরে জানা যায় গ্রেপ্তারকৃত জগলুল হায়দার গাজীপুর-২ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের চাচা, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান মতির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত ছিল।

Leave a Reply