1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা শেখ হাসিনা

  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ২৭৮ গননা করুন
ক্ষমতাচ্যূত প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একতা ডেস্কঃ প্রায় দেড় যুগ একাধারে ক্ষমতায় ছিলেন আওয়ামী লীগ নেত্রী স্বৈরাচার শেখ হাসিনা। প্রশাসনকে ব্যবহার করে বারবার কাঁরচুপির মাধ্যমে ক্ষমতায় থেকেছেন তিনি। আর সেই ক্ষমতাকে ব্যবহার করে তার দলের নেতারা অবৈধভাবে কামিয়েছেন কোটি কোটি টাকা। এছাড়া তারা লুটপাট করেছেন দেশের বিপুল সম্পদ।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ঘটে যাওয়া কোটা সংস্কার আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও শেষে ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে সহিংসতায় ১ হাজার ৪২৩ জন নিহত হয়েছেন। আন্দোলন ঘিরে ২২ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। তাদের মধ্যে ৫৮৭ জনের অঙ্গহানি হয়েছে। গুলি লেগে আংশিক বা সম্পূর্ণ দৃষ্টিশক্তি হারিয়েছেন ৬৮৫ জন। ৯২ জনের দুই চোখেই গুলি লেগেছে, দুই চোখই নষ্ট হয়ে গেছে। অবশেষ দুই মাসের আন্দোলনে ৫ আগস্ট খুনি শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে ভারত চলে যান। এরপর আওয়ামী লীগের অনেক নেতা দেশ ছাড়েন, কেউ গ্রেপ্তার হন। এছাড়া অনেক নেতা আত্মগোপনে আছেন এখনও। অনেক নেতাকর্মীদের নামে গণহত্যার দায়ে হত্যা মামলা রয়েছে। এরপরও শেখ হাসিনা, তার দলের নেতারা দেশ ও নোবেল জয়ী ইউনূস সরকারের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। যা বারবার খুনি হাসিনার ফোনালাপেই প্রমাণ হয়েছে। এত লোক খুন করার পরও তার ভেতর কোনো অনুশোচনা নেই।

নেটিজেনরা বলছেন, যারা অন্যায় করে ক্ষমা চায়, তাদের ক্ষমা করা যায়। কিন্তু খুনি হাসিনা হাজার হাজার মানুষকে খুন করেও কোনো অনুশোচনা করেনি। বরং দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেই যাচ্ছে। তার কোনো ক্ষমা হতে পারে না। দ্রুত গণহত্যার দায়ে আওয়ামী লীগ নেতাদের বিচার করতে হবে। এছাড়া আওয়ামী লীগকেও নিষিদ্ধ করতে হবে। তাহলে দেশ ও জনগণের জন্য ভালো হবে। শবনম মুস্তারি নামে একজন ফেসবুকে লিখেছেন, শেখ হাসিনা একজন মানসিক বিকারগ্রস্ত মহিলা। আগে থেকেই তিনি হিতাহিত জ্ঞানশূন্য ছিল। ক্ষমতা হারানোর পর বদ্ধ উন্মাদ হয়ে গেছে এই মহিলা।

মেহেদী হাসান সুমন নামে একজন লিখেছেন, শেখ হাসিনার ভেতর এখনও কোনো অনুশোচনা নেই। বরং উল্টাপাল্টা যুক্তি দাঁড় করানোর চেষ্টা করতেছে। দ্রুত এই মহিলাকে আইনের আওতায় এনে ফাঁসির কাষ্ঠে ঝুলানো উচিত। রেদুয়ান হোসাইন নামে একজন লিখেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য শেখ হাসিনার ফোনালাপগুলোই প্রমাণ। কতটুকু মানসিক অসুস্থ হলে বারবার একটা সত্যকে মিথ্যা বলে চালিয়ে দিতে পারে। পৃথিবীর ইতিহাসে এ রকম মানুষ মনে হয় আর জন্ম নেয়নি।

তীরহারা নদী নামে একজন লিখেছেন, আওয়ামী লীগ মানে যাদের কোনো লজ্জা শরম কিছু নেই। শেখ হাসিনার লজ্জা থাকা দরকার যে- তার জন্য কত শত শত প্রাণ দিতে হয়েছে তাও তাদের মধ্যে কোনো অনুশোচনা নেই। দ্রুত তাকে ফাঁসি দেওয়া হোক।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews