1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা আগামী ৭ দিন

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৫২ গননা করুন

একতা ডেস্কঃ আজ থেকে আগামী ৭ দিন জাতীয় ছাত্র সংহতি সপ্তাহ ঘোষণা করা হলো। গতকাল ২৫ নভেম্বর, সোমবার সংগঠনটির কার্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ এ ঘোষণা দেন। রাজধানীর বিভিন্ন স্থানে ছাত্রদের মধ্যকার সংঘর্ষসহ দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল সন্ধ্যা সাড়ে ৭টায় এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ১৮টি সংগঠনের ঊর্ধ্বতন নেতারা উপস্থিত ছিলেন।

যাত্রাবাড়ীর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের অভিজিৎ হালদার নামে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে গত ১৬ নভেম্বর সকালে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। গত ১৮ নভেম্বর হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছিলেন। কিন্তু ভুল চিকিৎসায় অভিজিতের মৃত্যু হয়েছে অভিযোগ তুলে গত ২৪ নভেম্বর, রবিবার ওই হাসপাতাল ঘেরাও কর্মসূচি দেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। পূর্বঘোষিত সেই সুপার সানডে কর্মসূচিতে অংশ নিয়ে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতাল ও পাশের শহীদ সোহরাওয়ার্দী কলেজে ব্যাপক ভাঙচুর চালান মোল্লা কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। ওই সময় সোহরাওয়ার্দী কলেজে চলতে থাকা অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত করা হয়। ওই হামলা ও ভাঙচুরের জবাব দিতে রাত থেকেই অনলাইনে-অফলাইনে সংঘবদ্ধ হতে থাকেন সোহরাওয়ার্দী কলেজ ও পাশের কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থীরা।

এর ধারাবাহিকতায় সোমবার দুপুরে তারা জড়ো হয়ে মিছিল নিয়ে গিয়ে মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা চালান। সেখানে ব্যাপক ভাঙচুর ও লুটপাট চালানো হয়। তিন কলেজের শিক্ষার্থীদের সংঘাতে রণক্ষেত্র পরিণত হয় যাত্রাবাড়ী-ডেমরা রোড। এতে আহত হয়ে অন্তত ৩৫ জন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews