1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

শাহরুখপুত্রের ইসলাম ধর্ম বেছে নেয়ার কারণ জানালেন গৌরী

  • মঙ্গলবার, ২৬ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ গননা করুন

একতা ডেস্কঃ বলিউড সিনেমা জগতের সুখী দম্পতিদের মাঝে অন্যতম বলিউড বাদশাহ শাহরুখ খান ও গৌরী খান। কলেজজীবন থেকে তাদের প্রেম-ভালোবাসা। দুজন দুই ধর্মের হলেও সংসারে নিজেদের ধর্মেও সব সময় সমতা বজায় রেখেছেন। কখনো কাউকেই পরস্পরের সঙ্গে থাকার জন্য ধর্ম পরিবর্তন করতে হয়নি। এর আগে সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে গৌরী বলেছিলেন, আমরা সমতা বজায় রাখি। আমি শাহরুখের ধর্মের ওপর শ্রদ্ধা রাখি। তবে তার অর্থ এই নয় যে, আমি ধর্ম পরিবর্তন করব। আমি এটা বিশ্বাস করি না। তিনি বলেন, প্রত্যেকের ব্যক্তিসত্তা রয়েছে। প্রত্যেকে নিজের ধর্ম মেনে চলবেন- এটিই স্বাভাবিক। অন্য ধর্মের প্রতি যেন শ্রদ্ধা থাকে। শাহরুখও আমার ধর্মকে সম্মান করে। সন্তানের কথা উল্লেখ করে গৌরী বলেন, ছেলেমেয়েরা বাবার ধর্মই বেছে নিয়েছেন। তিনি বলেন, আরিয়ান আসলে শাহরুখকে মেনে চলে। তাই ও বাবার ধর্ম অনুসরণ করে। আমার মনে হয় ও নিজেকে মুসলিমই বলবে। ও যখন বলেছিল- আমি মুসলিম। আমার মা অবাক হয়েছিলেন। তবে মা কিছু মনে করেননি। বিষয়টির সঙ্গে মানিয়ে নিয়েছিলেন।

গৌরী বলেন, প্রতি রাতে প্রার্থনা করে তার পর ঘুমাতে যায় আরিয়ান। প্রথমে মায়ের মতো করে, তারপর বাবার মতো করে ঈশ্বরের কাছে প্রার্থনা করে সে। প্রসঙ্গত, আরিয়ান প্রায়ই চর্চায় উঠে আসেন। তবে পর্দার সামনে অভিনয় করতে আগ্রহী নন শাহরুখপুত্র। তার আগ্রহ ছবি পরিচালনায়।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews