1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে মন্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ গননা করুন

একতা ডেস্কঃ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ইসকন ইস্যুতে দেশি-বিদেশি ইন্ধন থাকতে পারে। দেশের দু-একটি দল রয়েছে যাদের নিষিদ্ধ করা হয়েছে তাদেরও ইন্ধন থাকতে পারে। গতকাল সন্ধ্যায় সিলেট সার্কিট হাউস প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরীক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে। আশা করা হচ্ছে দ্রুত সমাধান হবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না।’

তিনি আরও বলেছেন, আগস্টে লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। তবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে, আরও হবে। সেজন্য সবাইকে সহযোগিতা করতে হবে। তিনি আরো বলেন, ‘কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রম করা হবে। সারা দেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে। এসব মামলায় যাতে নিরীহ কেউ হয়রানি না হন সে জন্য আমরা একটি কমিটি করে দেব। যারা ভুয়া মামলী করেন তাদের ধরিয়ে দিন।’ এর আগে সন্ধ্যায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সিলেটের প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর কৃষি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন কৃষি মন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা এ উপদেষ্টা।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews