1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আইয়ুব বাচ্চুর নতুন গান আসছে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২৫২ গননা করুন
সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু

একতা ডেস্কঃ ছয় বছর আগে পৃথিবী ছেড়েছেন বাংলা ব্যান্ড সংগীতের কিংবদন্তি শিল্পী আইয়ুব বাচ্চু। তবে আজও ভক্তদের মনে জীবিত এই গায়ক। তার পুরোনো গানগুলো আজও ভক্তদের কাছে প্রশান্তির খোরাক হয়ে আছে। এবার কিংবদন্তি এই শিল্পীর নতুন গান শুনতে শ্রোতারা। আগামী ১ ডিসেম্বর প্রকাশ হচ্ছে নতুন গান। শিরোনাম ‘ইনবক্স’।

মৃত্যুর আগে বেশ কিছু জনপ্রিয় গান গেয়ে গেছেন আইয়ুব বাচ্চু। আর আইয়ুব বাচ্চু ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে বাচ্চুর অপ্রকাশিত গানগুলো ধারাবাহিকভাবে প্রকাশ করা হবে। তারই একটি ‘ইনবক্স’। নিয়াজ আহমেদ অংশুর কথায় গানটির সুর-সংগীত ও কণ্ঠ দিয়েছেন পিটারের এই জাদুকর। আর গানটি প্রকাশ হচ্ছে ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে অর্থাৎ, আগামী ১ ডিসেম্বর।

এ বিষয়ে এলআরবি’র গিটারিস্ট আবদুল্লাহ আল মাসুদ বলেন, বস (আইয়ুব বাচ্চু) মারা যাওয়ার আগে বেশ কিছু গান তৈরি করেছিলেন। সেই গানগুলো এ বছর জানুয়ারি থেকে প্রকাশ করার পরিকল্পনা ছিল। বিশেষ কারণে তা হয়নি। ব্যান্ড মিউজিক ডে উপলক্ষে আমরা প্রথম গানটি প্রকাশ করতে যাচ্ছি। আশা করি, বাকি গানগুলো একে একে প্রকাশ করতে পারব। এ ক্ষেত্রে কেউ যদি বসের গানের সঙ্গে থাকতে চায়, স্পনসরশিপ দিয়ে সহযোগিতা করতে চায়, আমরা স্বাগত জানাব।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews