1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাড়ি চুরি কুটনৈতিক এলাকা থেকে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ২১১ গননা করুন
প্রতীকী ছবি

একতা ডেস্কঃ রাজধানী শহরের গুলশানের কূটনৈতিক এলাকা থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিউটিরত অবস্থায় একটি গাড়ি চুরির ঘটনা ঘটেছে। গত ২৩ নভেম্বর, শনিবার রাতের এ ঘটনা ঘটে। এ ঘটনায় পরের দিন রবিবার গুলশান থানায় একটি মামলা করা হয়। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের উপ-কমিশনার মোহাম্মদ তারেক মাহমুদ গাড়ি চুরির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনার পর থেকে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। ইতিমধ্যে ঘটনাস্থল এবং এর আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্তের অনেক দূর এগিয়েছে পুলিশ। দ্রুততম সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করা হবে।

গাড়ির তত্ত্বাধায়ক ও মামলার বাদী শাহাদাত হোসেন জানান, গত ২৩ নভেম্বর আনুমানিক রাত সাড়ে ১০টার দিকে গুলশান-২ এর ১৭ নম্বর বাড়ির সামনের অস্থায়ী পার্কিং অবস্থায় ছিল গাড়িটি। সেখানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত পররাষ্ট্র সচিব দপ্তরে দাপ্তরিক কাজে নিয়োজিত ছিল। সাদা রংয়ের প্রিমিও-১৭ মডেলের প্রাইভেট কার ছিল। এজহারে গাড়ির ড্রাইভার মো. ওয়াসিম নলীর বক্তব্যে বলা হয় রাস্তার উপর রেখে একটু দূরে প্রকৃতির ডাকে সাড়া দিতে যান ড্রাইভার ওয়াসিম। ফিরে এসে দেখেন, যেখানে গাড়িটি রেখে গেছিলেন সেখানে নেই। পরে ড্রাইভার ওয়াশিম গাড়িটি আশপাশে অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে, তাঁকে মোবাইল ফোনে বিষয়টি জানান। সেই ফোন পেয়ে তিনি তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছান। নিজেও আশপাশের লোকজনদের সঙ্গে কথা বলেন। কিন্তু কেউই গাড়িটির বিষয় কোনো তথ্য দিতে পারেননি। তার দাবি অজ্ঞাতনামা চোররা গাড়িটি চুরি করে নিয়ে গেছে।

তথ্যসূত্রঃ আজকালের খবর

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews