1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

সাবেক আইজিপি ময়নুল ইসলাম হলেন রাষ্ট্রদূত

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৭০ গননা করুন

একতা ডেস্কঃ রাষ্ট্রদূত করা হলো পুলিশের সদ্য বিদায়ী মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে। সাবেক এই পুলিশ কর্মকর্তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। ২৬ নভেম্বর, মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়েছে, পুলিশের সাবেক আইজিপি মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত হিসেবে তার চাকরি প্রেষণে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ময়নুল ইসলামকে আইজিপি পদ থেকে সরিয়ে দিয়ে নতুন দায়িত্ব দেওয়া হয় প্রাক্তন পুলিশ কর্মকর্তা বাহারুল আলমকে। বৃহস্পতিবার সকালে নতুন আইজিপি তার দায়িত্ব নেন। এরপর গুঞ্জন ছিল ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত করী হবে। একইদিন ডিএমপির কমিশনার মাইনুল হাসানকেও সরিয়ে প্রাক্তন পুলিশ কর্মকর্তা শেখ মো. সাজ্জাত আলীকে কমিশনার করা হয়। পতিত আওয়ামী লীগ সরকারের পতন হলে এই দুই পুলিশ কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দেওয়া হয়েছিলো।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews