1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

নতুন কমিশনার নিয়োগ চার বিভাগে

  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৬৯ গননা করুন

একতা ডেস্কঃ দেশের চারটি বিভাগে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়েছে সরকার। খুলনা, রাজশাহী, সিলেট ও চট্টগ্রাম বিভাগে নতুন কমিশনার নিয়োগ দেয়া হয়েছে। গত ২৬ নভেম্বর, মঙ্গলবার সন্ধ্যায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) মো. ফিরোজ সরকারকে খুলনায়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব খোন্দকার আজিম আহমেদকে রাজশাহীতে, বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (পদোন্নতিজনিত) (অতিরিক্ত সচিব) খান মো. রেজা-উন-নবীকে সিলেটে এবং স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (সংযুক্ত) ড. মো. জিয়াউদ্দীনকে চট্টগ্রামে বিভাগীয় কমিশনার নিযুক্ত করা হয়েছে।

ইতিপূর্বে আগে ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও বরিশালে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া কমিশনারদের প্রত্যাহার করে নতুন বিভাগীয় কমিশনার নিয়োগ দেয়া হয়। বিভাগীয় কমিশনারের পদটি মাঠ প্রশাসনে শীর্ষ পদ হিসেবে বিবেচিত। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের পর থেকে জনপ্রশাসনে ব্যাপক পরিবর্তন আনে সরকার।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews