1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঐশ্বরিয়া তার নাম থেকে ‘বচ্চন’ বাদ দিলেন

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৯ গননা করুন

একতা ডেস্কঃ দীর্ঘদিন ধরে ভারতীয় বলিউডের আলোচিত তারকা দম্পতি অভিষেক-ঐশ্বরিয়ার দাম্পত্য কলহ নিয়ে সরগরম চারপাশ। নিত্যদিনই কোনো না কোনো ঘটনা সামনে আসছে। এত গুঞ্জন রটলেও অভিষেক বা ঐশ্বর্য একবারও মুখ খোলেননি। তবে এবার সেই গুঞ্জনে পারদ দিল একটা ভিডিও। যা দেখে নিন্দুকরা নিশ্চিত করে বলছে এবার সত্যি সত্যি বিচ্ছেদ এই তারকাদের। সম্প্রতি সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই গ্লোবাল উইমেনস ফোরামের এক অনুষ্ঠানে যোগ দিতে দুবাইতে গিয়েছিলেন। সেখান থেকে বুধবার রাতের দিকেই ফেরেন তিনি। বুধবারের সেই অনুষ্ঠানের একাধিক ঝলক ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। দুবাই উইমেন এস্টাবলিশমেন্টের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজ থেকে অভিনেত্রীর দর্শকদের উদ্দেশে দেওয়া বক্তব্যের একটি ভিডিও শেয়ার করা হয়।

এই অনুষ্ঠানের সময় অভিনেত্রীর পেছনের পর্দায় ফুটে ওঠে শুধু ঐশ্বরিয়া রাই নামটা। এমনিতে অফিসিয়ালি তিনি বিয়ের পর থেকেই বচ্চন উপাধি ব্যবহার করে থাকেন। তবে হঠাৎ সেটি না দেখে ফের উঠেছে অভিষেকের সঙ্গে ডিভোর্সের প্রসঙ্গ। এক ভক্ত মন্তব্য করেন, ‘গর্জিয়াস। যারা কিছুদিন আগে ঐশ্বরিয়াকে তার লুক নিয়ে ট্রল করেছিল, তারা আজ কোনায় বসে কাঁদছে।’ অন্যজন লেখেন, সুন্দরী, স্মার্ট, ঐশ্বরিয়ার তুলনা তিনি নিজেই। তৃতীয়জন লেখেন, ‘কেউ কি দেখেছে, নামের থেকে বচ্চন মিসিং। চতুর্থজন লিখেছেন, ‘আমি এখনো ভাবতে পারি না. ওর মতো মেয়ের বিয়েতেও সমস্যা হতে পারে।

এমনকি, নভেম্বর মাসে বউকে জন্মদিনে শুভেচ্ছাও জানাননি অভিষেক বচ্চন। যদিও নিজের সিনেমা ‘আই ওয়ান্ট টু টক-এর প্রচারের সময় তাকে বলতে শোনা যায়, ঐশ্বরিয়ার কাছে কৃতজ্ঞ যে তিনি আরাধ্যকে যত্ন নিয়ে বড় করেছেন। এমন একটা পরিবেশ তৈরি করেছেন, যাতে তিনি নিশ্চিন্তে সিনেমার শুট করতে পারেন। অন্যদিকে ছেলে ও পুত্রবধূর বিচ্ছেদ নিয়ে কিছুদিন আগে মুখ খুলেছিলেন অমিতাভ বচ্চন। এক ব্লকে বিগ-বি লিখেছিলেন, গুজব শুধুমাত্র গুজব, যা যাচাই করা হয় না। আমি আমার পরিবারের সম্পর্কে খুব একটা কথা বলি না।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews