1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
মহালছড়ির ২টি বৌদ্ধ বিহার পরিদর্শন শেষে আর্থিক অনুদান ও গাছের চারা উপহার প্রদান করেছেন মহালছড়ি জোন অধিনায়ক মহালছড়ি ধুমনীঘাটে দুই শতাধিক মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করল মহালছড়ি সেনা জোন মহালছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা-২০২৬-২৭ (সিজন-২) উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত মহালছড়িতে চোংড়াছড়ি শহীদ ক্যাপ্টেন আফতাবুল কাদের উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন জোন অধিনায়ক সংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী জানা গেল এইচএসসিতে অকৃতকার্যদের পরীক্ষা ও ফল প্রকাশের তারিখ আর্জেন্টিনার রেকর্ড ভাঙল ব্রাজিল, এক ম্যাচে ৫৩ জনকে লাল কার্ড নগরকান্দায় দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করলো ভ্রাম্যমাণ আদালত মহালছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

পতিত স্বৈরাচার সুযোগ পেলে কাউকে ছাড়বে না বললেন নজরুল ইসলাম খান

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ২৯৩ গননা করুন

একতা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সবাইকে সজাগ ও সতর্ক থাকার কথা বললেন। কারণ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ আরেকবার সুযোগ পেলে কাউকে ছাড়বে না। তাই সতর্ক থাকতে হবে। সজাগ থাকতে হবে। আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে খেলাফত আন্দোলনের এক আলোচনা সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

বর্তমান পরিস্থিতি ঐক্যবদ্ধভাবে মোকাবিলার আহ্বান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। ষড়যন্ত্র যেন সফল হতে না পারে, সে জন্য ঐক্যবন্ধের বিকল্প নাই।’

তিনি ভারতীয় কর্তৃপক্ষের সমালোচনা করে বলেন, ‘জুলাই বিপ্লবে এত মানুষ মারা গেলো, ভারতের কোনো বিবৃতি নেই। চট্টগ্রামে আইনজীবীকে হত্যা করা হলো, ভারতের কোনো প্রতিক্রিয়া নেই। কিন্তু ইসকনের বহিষ্কৃত নেতার জন্য তারা ঠিকই বিবৃতি দেয়। এ সময় অন্তর্বর্তী সরকারকে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়ে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, রাষ্ট্র পরিচালনা কোনো টেকনিক্যাল কাজ নয়, রাজনৈতিক কাজ।’

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews