1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

আইনজীবী সাইফুল হত্যায় জড়িত কাউকে ছাড় নয় বললেন ধর্ম উপদেষ্টা

  • শুক্রবার, ২৯ নভেম্বর, ২০২৪
  • ১৭৫ গননা করুন

একতা ডেস্কঃ বন্দর নগরী চট্টগ্রামে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিকে ঘিরে সংঘর্ষের ঘটনায় ২৬ নভেম্বর, মঙ্গলবার সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহতের ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন।

২৯ নভেম্বর, শুক্রবার সকালে চট্টগ্রামের লোহাগাড়ায় সাইফুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের জবাবে তিনি এ কথা জানান। ধর্ম উপদেষ্টা বলেন, আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বর্তমান সরকারকে বেকায়দায় ফেলার জন্য দেশি-বিদেশি একটি গোষ্ঠী বেশ তৎপর। কোনোভাবে আমাদের অভ্যন্তরীণ সৌহার্দ-সম্প্রীতি ও শান্তি-শৃঙ্খলা যেন বিনষ্ট না হয়, সে ব্যাপারে সচেতন থাকতে হবে। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার উপস্থিত ছিলেন। পরে দুই উপদেষ্টা সাইফুল ইসলামের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন ও আর্থিক সহায়তার চেক তুলে দেন।

এর আগে, ২৬ নভেম্বর, মঙ্গলবার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নাকচ হওয়ায় তার অনুসারীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন। এসময় সংঘর্ষের মাঝে পড়ে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী নিহত হন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews