1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

পরিবার মামলা করল ৩ দিন পর

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ২৩৯ গননা করুন

একতা ডেস্কঃ চট্টগ্রাম নগরীর আদালত প্রাঙ্গণে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার ৩ দিন পর পরিবারের পক্ষ থেকে ৩১ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়েছে। এতে আরও ১০-১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাতে নগরীর কোতোয়ালী থানায় নিহত আইনজীবী সাইফুলের পিতা জামাল উদ্দিন এই মামলা দায়ের করেছেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

মামলার আসামিরা হলেন- নগরীর কোতোয়ালী থানার বান্ডেল রোড সেবক কলোনি এলাকার বাসিন্দা চন্দন, ওমকার দাস, আমান দাস, শুভ কান্তি দাস, বুঞ্জা, রনব, শিব কুমার, বিধান, বিকাশ, রমিত, রুমিত দাশ, নয়ন দাস, দেবী চরণ, গপন দাস, বিশাল দাস, বিশাল, রাজকাপুর, লালা, সামির, সোহেল দাস, বিগলাল, পরাশ, গণেশ, ওম দাস, পপি, অজয়, দেব, জয়, দুর্লভ দাস, রাজীব ভট্টাচার্য্য।

এছাড়াও আইনজীবীদের ওপর হামলা, ভাঙচুরের অভিযোগ ১১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪শ থেকে ৫শ জনের বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করেছে খুনের শিকার আইনজীবী আলিফের বড় ভাই খানে আলম।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews