1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মহালছড়িতে মুবাছড়ি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা

লোক দেখানো নয় মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য হতে হবে

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১৭৪ গননা করুন

একতা ডেস্কঃ পার্বত্য অঞ্চল বিষয়ক উপদেষ্টা রাষ্ট্রদূত (অব.) সুপ্রদীপ চাকমা বলেছেন, ‘লোক দেখানো নয়, মৌলিক পরিবর্তনই সরকারের প্রধান লক্ষ্য এবং সে লক্ষ্য বাস্তবায়নে কাজ চলছে। আজ শুক্রবার রাজধানীর পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্সে বৌদ্ধ যুব পরিষদের ৫৮-তম বর্ষপূর্তি ও শিশু-কিশোর সাহিত্য সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমাদের টিকে থাকতে হবে। দেশকে রূপান্তর করতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে। আমাদের মধ্যে কোনো দূরত্ব নেই।’

সাম্য ও মৈত্রীর প্রতীক হয়ে বিশ্বে বাংলাদেশ যেন তার সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারে সে জন্য সকলের সহযোগিতা কামনা করেন সুপ্রদীপ চাকমা। এর আগে তিনি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন। অনুষ্ঠানে বৌদ্ধ যুব পরিষদ জাতীয় কমিটির চেয়ারম্যান সভাপতি চিন্ময় বড়ুয়া রিন্টুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে কথাসাহিত্যিক সুব্রত বড়ুয়া, ঔপন্যাসিক হরিশংকর জলদাস, ডাক্তার এমকে সরকার ও ড. সুমন বড়ুয়া বক্তব্য দেন।

এ সময় রাজধানীর মেরুল বাড্ডা আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্মানিত অতিথি রঞ্জন বড়ুয়া, রূপায়ণ কুমার বড়ুয়া, সুমন বড়ুয়া ও বাসাবো কমলাপুরের প্রকৌশলী মিহির বড়ুয়াসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews