1. admin@dailyekota.com : admin :
  2. admin@wordpress.com : root :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ভাঙ্গায় কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত জাতিসংঘ অধিবেশনে বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক করবেন তারেক রহমান বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় খাগড়াছড়ি রিজিয়নের অন্তর্গত বাঘাইছড়ি উপজেলার ৫৭ জন রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ফুড প্যাকেজ বিতরণ মহালছড়িতে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত! সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, বন্যা দুর্গত মানুষের মাঝে খাবার বিতরণ করে পাশে দাঁড়ালো সেনাবাহিনী মাসালং এ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবায় ইউপিডিএফ এর বাধা! জনগণের কল্যাণে সবার সহযোগিতা কাম্য শালিখায় গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও অগ্রাধিকার নির্ধারণে কর্মশালা মহালছড়িতে শিক্ষার্থীদের কৃষি বিষয়ে আগ্রহ ও বজ্রপাত সচেতনতায় আলোচনা সভা নগরকান্দায় পুড়াপারা ইউনিয়ন আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতির পদত্যাগ

আওয়ামী লীগ আমলে বছরে ১৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে

  • শনিবার, ৩০ নভেম্বর, ২০২৪
  • ১২৭ গননা করুন

একতা ডেস্কঃ বারবার একতরফা নির্বাচনে জিতে থাকা আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে (পুঁজি পাচার বাবদ) বছরে প্রায় ১৪ বিলিয়ন ডলার পাচার হয়েছে। গতকাল শুক্রবার বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কমিটি সূত্র জানিয়েছে, শ্বেতপত্র প্রণয়ন কমিটি বৈজ্ঞানিক পদ্ধতি, সরকারি নথি ও বৈশ্বিক প্রতিবেদন ব্যবহার করে অর্থ পাচারের চিত্র তুলে ধরেছে। তবে সময়ের অভাবে অর্থ পাচারের প্রকৃত পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

প্রতিবেদনে বলা হয়েছে, এটি রবিবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করা হবে এবং পরদিন জনসাধারণের জন্য উন্মুক্ত করা হবে।

নাম প্রকাশ না করার শর্তে কমিটির এক সদস্য জানান, কীভাবে অর্থ পাচার হয় এবং কীভাবে তা বন্ধ করা যায়, সেই বিষয়ে বিস্তারিত তথ্য প্রতিবেদনটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া বাংলাদেশের অর্থনীতির প্রকৃত অবস্থা স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে।

কমিটির আরেক সদস্য জানিয়েছেন, পদ্মাসেতু প্রকল্পে বিশ্বব্যাংকের দুর্নীতি নিয়ে অভিযোগ এবং কানাডার আদালতের রায়ের বিষয়টি তাদের পর্যবেক্ষণে স্থান পেয়েছে। পাশাপাশি নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণের বিষয়টিও তাদের বিবেচনায় রয়েছে।

কমিটির সদস্যরা হচ্ছেন- অর্থনীতিবিদ একে এনামুল হক, কাজী ইকবাল, মোস্তাফিজুর রহমান, সেলিম রায়হান, শারমিন নীলোর্মি, মোহাম্মদ আবু ইউসুফ, ফেরদৌস আরা বেগম, জাহিদ হোসেন, জ্বালানি বিশেষজ্ঞ মোহাম্মদ তামিম ও জনশক্তি রফতানি বিশেষজ্ঞ তাসনিম আরেফা সিদ্দিকী।

এই পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর দেখুন...
© All rights reserved dailyekota 2024     About Us       Privacy Policy
Theme Customized By BreakingNews